বৃষ্টি ও জোয়ারে মোংলায় ডুবেছে ২ হাজার মাছের ঘের

মোংলা প্রতিনিধি 
১৪ সেপ্টেম্বর ২০২২, ১৪:৫২আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ১৪:৫২

বাগেরহাটের মোংলা উপজেলায় লঘুচাপের প্রভাবে আজও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। টানা চার দিন ধরে বৃষ্টি ও জোয়ারে উপজেলার এক হাজার ৯২০টি মাছের ঘের ডুবে গেছে। এতে ক্ষতি হয়েছে প্রায় এক কোটি টাকা।

বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চিলা এলাকার মাছ চাষি শাহজাহান মিয়া ও সুন্দরবন ইউনিয়নের ইস্রাফিল হাওলাদার বলেন, ‌‘গত কয়েক দিনের ভারী বৃষ্টি ও জোয়ারে মাছের ঘেরের পাড় ভেঙে তলিয়ে যায়। এতে আমাদের কয়েক লাখ টাকার বাগদা চিংড়ি ভেসে গেছে।’

মিঠাখালী গ্রামের সুমেল সারাফাত বলেন, ‘গতরাতের ভারী বৃষ্টিতে ঘেরের পাড় ভেঙে যায়। সকালে জোয়ারে আরও একটি ঘেরের পাড় উপচে পানি প্রবেশ করে। এতে মাছও বের হয়ে যায়। এ অবস্থা এলাকার অনেকেরই হয়েছে।’

মোংলার জাতীয় মৎস্যজীবী সমিতির সভাপতি জেলে বিদ্যুৎ মন্ডল বলেন, ‘টানা বৃষ্টিতে সুন্দরবন উপকূলের  মাছ ধরার ট্রলার নিয়ে সাগরে যেতে পারেননি অনেক জেলেরা।’

মোংলা আবহাওয়া অফিসের ইনচার্জ অমরেশ চন্দ্র ঢালী জানান, আগামীকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বৃষ্টি হতে পারে।

উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, টানা চার দিনের ভারী বৃষ্টি ও জোয়ারের পানিতে উপজেলার মিঠাখালী, চাঁদপাই, সুন্দরবন ও বুড়িডাঙ্গা ইউনিয়নের এক হাজার ৯২০টি মাছের ঘের তলিয়ে গেছে। এতে ভেসে গেছে এক কোটি টাকার মাছ। ক্ষতিগ্রস্ত মাছ চাষিদের তালিকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।

/এসএইচ/
সম্পর্কিত
‘সড়ক টেন্ডার’ দিয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
নদ-নদীর মাছেও প্লাস্টিকের কণা, মানুষের শরীরে প্রভাব ফেলে কতটা
সবজির দাম চড়া, স্বস্তি নেই ডিম-পেঁয়াজেও 
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান