প্রতিবেশী বন্ধ করলো চলাচলের রাস্তা, প্রতিবাদ করায় কুপিয়ে জখম  

বাগেরহাট প্রতিনিধি 
১৬ সেপ্টেম্বর ২০২২, ২১:১৯আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২২, ২১:১৯

বাগেরহাটের মোরেলগঞ্জে প্রতিবেশীর দেওয়া বেড়ায় একটি পরিবারের চলাচলের রাস্তা বন্ধ হয়েছে। বসতবাড়িতে প্রবেশের পথ বন্ধ করার প্রতিবাদ জানানোয় গৃহকর্তা দেলোয়ার শেখকে (৪৫) পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকেরা। তিনি বর্তমানে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার দশম শ্রেণি পড়ুয়া মেয়েরও বিদ্যালয়ে যাওয়া-আসা বন্ধ হতে চলেছে। মোরেলগঞ্জ উপজেলার চোমরা গ্রামে এ ঘটনা ঘটেছে। 

স্থানীয়রা জানান, দীর্ঘ ৩০ বছরের বেশি সময় ধরে দেলোয়ার শেখ তার বাবার জমিতে ঘর তৈরি করে পরিবার নিয়ে বসবাস করছেন। কয়েকদিন আগে তার বাড়ি থেকে বের হওয়ার রাস্তা বন্ধ করে দেয় স্থানীয় কামরুজ্জামান শেখ ও তার সহযোগীরা। নিরুপায় হয়ে দেলোয়ার থানায় অভিযোগ দেন। এতে ক্ষিপ্ত হয়ে রাতে বাড়ি ফেরার পথে তাকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করা হয়।

আহত দেলোয়ার শেখের মা মোমেনা বেগম বলেন, বহু বছর ধরে এই জমিতে ঘর করে পরিবার নিয়ে বসবাস করছি। প্রতিপক্ষরা আমাদের জমিকে নিজেদের দাবি করে বাড়িতে প্রবেশের রাস্তা বেড়া দিয়ে আটকে দিয়েছে। 

দেলোয়ার হোসেনের মেয়ে বলেন, চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতার সৃষ্টি হওয়ায় আমার স্কুলে যাওয়া বন্ধ হয়েছে। প্রাইভেট পড়তেও যেতে পারছি না। 

ঘটনার বিষয়ে জানতে অভিযুক্ত কামরুজ্জামান শেখের বাড়িতে গিয়ে ঘরের দরজা তালাবদ্ধ পাওয়া গেছে।

চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ পেয়ে কোনও ব্যবস্থা নেওয়া হয়েছিল কিনা জানতে চাইলে মোরেলগঞ্জ থানার ওসি মো. সাইদুর রহমান কোনও সদুত্তর দিতে পারেননি।  

তবে মোরেলগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আল-মামুন বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না, খোঁজ নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম