সমুদ্রে মাছ ধরার সময় ছয় রোহিঙ্গাসহ আটক ১৫

মোংলা প্রতিনিধি 
২৬ সেপ্টেম্বর ২০২২, ১৬:৩৫আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২, ১৬:৩৫

বঙ্গোপসাগরে অবৈধভাবে মাছ ধরার সময় ছয় রোহিঙ্গাসহ ১৫ জেলেকে আটক করেছে নৌবাহিনী। রবিবার (২৫ সেপ্টেম্বর) সকালে তাদের আটক করে সোমবার (২৬ সেপ্টেম্বর) তাদেরকে মোংলায় নিয়ে আসা হয়। এদের মধ্যে ৯ জন বাংলাদেশি জেলে রয়েছেন। মোংলা নৌ ঘাঁটির গোয়েন্দা বিভাগের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। 

সূত্র জানায় বঙ্গোপসাগরে অবস্থান করা তাদের জাহাজ ‘বিএনএস গোমতি’র নৌসেনারা একটি ফিশিং বোটসহ তাদের আটক করে।

এদের মধ্যে বাংলাদেশি ৯ জেলেরা হলেন নোয়াখালীর শাহ আলম মিস্ত্রি (৫০), মো. নুরুল আলম (৪৫), মো. হারুন (৩৫), মো. আলাউদ্দিন (৪৫), ভোলার মো. নূর হোসেন (৩৭), মো. জাকের হোসেন (৩২), মো. হালিম (৪৮), জাকির হোসেন (৩২) ও লক্ষ্মীপুরের মনির হোসেন (৪৭)। 

এছাড়া আটক রোহিঙ্গাদের মধ্যে রয়েছেন উখিয়া ক্যাম্পের নূর আলম (৪০), আলী জোহার (২৮) এবং টেকনাফের জাহিদ আলম (৩৫), মো. জুবায়ের (৩০), মো. কামরুল হোসেন (২৩) ও মো. ইয়াছির (২৫)।

মোংলা থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ৯ বাংলাদেশি জেলে ও ছয়জন রোহিঙ্গা আটকের পর মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। বঙ্গোপসাগরের জলসীমা লঙ্ঘন করে এসব জেলেরা মাছ শিকার করছিলেন। পরে সাগরে টহলরত নৌবাহিনীর সদস্যরা তাদের আটক করে। আটক এসব জেলেদের বিরুদ্ধে সমুদ্রসীমা লঙ্ঘনের দায়ে আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক