শ্যামগরের উপ-সহকারী ভূমি কর্মকর্তা কারাগারে

খুলনা প্রতিনিধি 
২৬ সেপ্টেম্বর ২০২২, ২২:০৭আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২, ২২:০৭

সিল ও স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে জমির ভুয়া নামপত্তন ও খতিয়ান তৈরির অভিযোগে শ্যামনগর উপজেলার উপ-সহকারী ভূমি কর্মকর্তা শেখ আবু সুফিয়ানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (২৬ সেপ্টেম্বর) খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে শুনানি শেষে বিচারক ড. ওয়াহিদুজ্জামান শিকদার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী অ্যাড. মজিবর রহমান জানান, শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান উল্লাহ শরিফির সিল ও স্বাক্ষর জালিয়াতি করে জাল নামপত্তন ও খতিয়ান তৈরির অভিযোগে আবু সুফিয়ানের বিরুদ্ধে ২০২০ সালে সাতক্ষীরা স্পেশাল ট্রাইব্যুনালে মামলা করেন আইনজীবী আজিবর রহমান। তিনি তার বাবার নামের জমি নামপত্তন করাতে গেলে উপ-সহকারী ভূমি কর্মকর্তা আবু সুফিয়ান জাল-জালিয়াতি করে ভুয়া কাগজপত্র দেন।

তিনি আরও জানান, এই অভিযোগে মামলার পর তদন্ত শেষে স্বাক্ষর জাল প্রমাণিত হয়। এর ফলে চলতি বছরের ১৬ জুন দুদক, খুলনার উপ-সহকারী পরিচালক খন্দকার কামরুজ্জামান আদালতে শেখ আবু সুফিয়ানের বিরুদ্ধে চার্জশিট দেন। এই মামলায় জামিন নিতে এলে তাকে কারাগারে পাঠানো হয়।

/এফআর/
সম্পর্কিত
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম