শ্বাসনালিতে দুধ আটকে ১০ মাসের শিশুর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
০৬ অক্টোবর ২০২২, ২০:০৯আপডেট : ০৬ অক্টোবর ২০২২, ২০:০৯

সাতক্ষীরার তালা উপজেলায় শ্বাসনালিতে দুধ আটকে নাফিজা নামে ১০ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। মায়ের বুকের দুধ খাওয়ানোর সময় শ্বাসনালিতে আটকে শিশুটির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।

বৃহস্পতিবার (০৬ অক্টোবর) দুপুরে উপজেলার নগরঘাটা ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নাফিজা ওই এলাকার মো. কামরুল ইসলাম ও হাফিজা বেগম দম্পতির একমাত্র কন্যাশিশু।

প্রতিবেশী আল মামুন বলেন, ‘২০১৯ সালে নগরঘাটা ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকার কামরুল ইসলামের সঙ্গে কলারোয়ার সোনাবাড়িয়া এলাকার হাফিজা বেগমের বিয়ে হয়। চলতি বছরের জানুয়ারি মাসে তাদের কোলজুড়ে আসে কন্যাশিশু নাফিজা।’

নগরঘাটা ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান লিপু বলেন, ‘অসাবধানতাবশত দুধ খাওয়ানোর সময় গলায় আটকে শিশুটির মৃত্যু হয়েছে। রাত সাড়ে ৯টায় জানাজা শেষে শিশুটিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। একমাত্র কন্যার মৃত্যুতে বাকরুদ্ধ ওই পরিবার।’

সাতক্ষীরা শিশু হাসপাতালের চিকিৎসক আবুল বাশার আরমান বলেন, ‘মায়ের বুকের দুধ খাওয়ানোর সময় অসাবধানতাবশত শ্বাসনালিতে আটকে শিশুটির মৃত্যু হয়েছে। মা ও শিশুর শোবার অসুবিধার কারণে শ্বাসনালিতে অতিরিক্ত দুধ গেলে তা আটকে শিশুর মৃত্যু হতে পারে। এজন্য নবজাতককে দুধ খাওয়ানোর ক্ষেত্রে মাকে সতর্ক থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘শিশুকে প্রতিবার দুধ খাওয়ানোর আগে মাকে এক থেকে দুই গ্লাস পানি অথবা তরল খাবার খেতে হবে। কোনও রকম তাড়াহুড়া করা যাবে না। ধৈর্যসহকারে খাওয়াতে হবে। বসে খাওয়াতে চাইলে মায়ের পিঠের পেছনে এবং কোলের নিচে বালিশ নিয়ে আরাম করে বসতে হবে। শুয়ে খাওয়াতে চাইলে শিশুকে মায়ের দিকে পাশ ফিরিয়ে এমনভাবে শোয়াতে হবে, যেন মা হাত দিয়ে শিশুর পশ্চাদ্দেশ পর্যন্ত ধরে রাখতে পারেন। লক্ষ্য রাখতে হবে শিশুর নাক যেন চাপে না পড়ে। দুই ঘণ্টা পরপর শিশুকে বুকের দুধ দিতে হবে।’

পাটকেলঘাটা থানার পরিদর্শক বিশ্বজিৎ মন্ডল বলেন, ‘বিষয়টি আমাকে কেউ জানায়নি। এ বিষয়ে আমরা খোঁজখবর নেবো।’

 

/এএম/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান