গোপালগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ‌১

খুলনা প্রতিনিধি
১২ অক্টোবর ২০২২, ১৪:৪৮আপডেট : ১২ অক্টোবর ২০২২, ১৪:৫০

গোপালগঞ্জে বেড়াতে যাওয়ার কথা বলে ডেকে কিশোরীকে (১৪) অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে রাজীব শেখ (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব-৬। 

মঙ্গলবার (১১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৯টায় ফরিদপুর সদর থানার রাজবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাজীব শেখ গোপালগঞ্জের মুকসুদপুর থানার বাসিন্দা।

বুধবার (১২ অক্টোবর) দুপুরে র‍্যাব ৬-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোসতাক আহমদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। র‍্যাব ৬-এর লবণচরার সদরদফতরে সংবাদ সম্মেলনে আয়োজন করা হয়।

মোহাম্মদ মোসতাক আহমদ জানান, গোপালগঞ্জের মুকসুদপুর এলাকায় এক কিশোরী নানাবাড়ি বেড়াতে আসে। গত ৬ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে নানাবাড়ির কাছে কুমার নদীতে পানি আনতে যায়। এ সময় তিন দুষ্কৃতকারী তাকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে কৌশলে নৌকায় তুলে নেয়। পরে তাকে পাশের বাঁশবাগানে নিয়ে ধর্ষণ করে তারা। ওই কিশোরীর চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এলে দুষ্কৃতকারীরা তাকে ফেলে পালিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগীর মা মুকসুদপুর থানায় একটি অপহরণ ও ধর্ষণ মামলা করেন। ঘটনার পর থেকে র‍্যাব-৬ (সদর কোম্পানি)-এর একটি অভিযানিক দল গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাত সাড়ে ৯টায় র‍্যাব-৬-এর অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর সদর থানার রাজবাড়ী এলাকায় অভিযান চালায়। এ সময় ঘটনার মূলহোতা রাজীব শেখকে গ্রেফতার করা হয়। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। গ্রেফতার আসামিকে মুকসুদপুর থানায় হস্তান্তরের কাজ প্রক্রিয়াধীন।

/আরকে/এসএইচ/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম