ওএমএসের দোকানে প্রধানমন্ত্রীর ছবি নিয়ে খাদ্য কর্মকর্তার প্রশ্ন, ডিলারদের ক্ষোভ

খুলনা প্রতিনিধি
১২ অক্টোবর ২০২২, ১৯:৩৩আপডেট : ১২ অক্টোবর ২০২২, ১৯:৩৩

খুলনায় এক খাদ্য পরিদর্শকের বিরুদ্ধে ওএমএস ডিলারের দোকানে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি নিয়ে প্রশ্ন তোলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলা খাদ্য নিয়ন্ত্রকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ডিলাররা। খাদ্য নিয়ন্ত্রক এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানিয়েছেন।

ডিলারদের মধ্যে কয়েকজন জানান, মহানগরীর লবণচরা পয়েন্টের ওএমএস ডিলার মেসার্স রাখী এন্টারপ্রাইজের ম্যানেজার মো. ইখতিয়ার উদ্দিন জেলা খাদ্য নিয়ন্ত্রক বরাবর লিখিত অভিযোগ করেছেন। 

অভিযোগে উল্লেখ করা হয়, ১২ অক্টোবর তার প্রতিষ্ঠানে সরকারের ন্যায্যমূল্যের চাল ও আটা বিক্রি চলছিল। ওই সময় জেলা খাদ্য অফিসের তদারক কর্মকর্তা পরিচয়ে তিন জন সেখানে আসেন এবং বিভিন্ন বিষয়ে খোঁজ নেন। এক পর্যায়ে এসি মনিরুল ইসলাম সিদ্দিক বলেন ‘আপনার পয়েন্টে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি কেন। এটা কী আওয়ামী লীগের অফিস। এখানে এ সব ছবি রেখে কী চুরি করতে সুবিধা হয়।’ পরে তিনি ডিলার পয়েন্ট থেকে ছবি সরিয়ে ফেলার নির্দেশ দেন।

ওই পয়েন্টের ডিলার শাহাবুদ্দিন মোল্লা বলেন, ওএমএস পয়েন্ট তদারকির জন্য আসেন এসি জাহিদুর রহমান, এসি মনিরুল ইসলাম সিদ্দিকী ও এসি সোহেল মাহমুদ। পর্যবেক্ষণ ও খোঁজ খবর নেওয়ার এক পর্যায়ে এসি মনিরুল ইসলাম সিদ্দিক বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি রাখা নিয়ে প্রশ্ন তোলেন। আমি মনে করি তা শোভনীয় হয়নি। বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি ওএমএস পয়েন্টে রাখা যাবে কিনা সে বিষয়ে খাদ্য বিভাগের কোনও নির্দেশনা নেই। কিন্তু ওই তদারক কর্মকর্তা পয়েন্টে আমার কোনও ত্রুটি না পেয়ে ছবি রাখা নিয়ে প্রশ্ন তুলেছেন। 

এ বিষয়ে জানতে চাইলে এসি মনিরুল ইসলাম সিদ্দিকী বলেন, লবণচরার ওই পয়েন্টে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি সংক্রান্ত কোনও মন্তব্য আমি করিনি। এটা সম্পূর্ণ উদ্দেশ্যমূলকভাবে বলা হচ্ছে। খাদ্য বিভাগ শহরের সবগুলো পয়েন্ট নিয়মিত পরিদর্শন ও পর্যবেক্ষণ করছে। এর ফলে ডিলার অসন্তোষ থেকে এমন মনগড়া অভিযোগ তুলেছেন বলে উল্টো অভিযোগ করেন তিনি।

অভিযোগের বিষয়ে খুলনা জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. বাবুল হোসেন বলেন, লবণচরা ওএমএস পয়েন্টে থাকা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি নিয়ে খাদ্য পরিদর্শকের মন্তব্য বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী