রাশিয়া থেকে এলো রূপপুর বিদ্যুৎকেন্দ্রের পণ্যের আরেকটি চালান

মোংলা প্রতিনিধি 
১৩ অক্টোবর ২০২২, ১৮:৪৭আপডেট : ১৩ অক্টোবর ২০২২, ১৮:৪৭

রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মেশিনারি পণ্য নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে বিদেশি জাহাজ। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুর দেড়টায় এই পণ্য নিয়ে ভানুয়াটু (দক্ষিণ আফ্রিকা) পতাকাবাহী ‘এমভি আনকা সান’ নামে জাহাজটি বন্দরের ৯ নম্বর জেটিতে নোঙর করে।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ‘কনভেয়ার শিপিংয়ের’ ব্যবস্থাপক সাধন কুমার চক্রবর্তী জানান, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু পর এটি রাশিয়া থেকে আসা তৃতীয় চালান। এই চালানে এক হাজার ৫৮৯ দশমিক ৬৪৩ মেট্রিক টন মেশিনারি পণ্য এসেছে। বিকাল থেকে এসব পণ্যের খালাস চলছে। শুক্রবার সকাল থেকে সড়কপথে পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদুৎকেন্দ্রে পৌঁছাবে বলেও জানান তিনি।

এই বিদ্যুৎকেন্দ্রের পণ্য নিয়ে রাশিয়ার ‘নোভোরসিস’ বন্দর থেকে গত ৩০ সেপ্টেম্বর জাহাজটি ছেড়ে আসে। এর আগে ১ আগস্ট তিন হাজার ৩২৮ মেট্রিক টন ও ১১ সেপ্টেম্বর ৯৭৮ মেট্রিক টন মেশিনারি পণ্য নিয়ে আরও দুটি জাহাজ এই বন্দরে আসে।

/এফআর/
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম