বেনাপোলে সড়ক দুর্ঘটনায় ভারতীয় ট্রাক চালকের মৃত্যু

বেনাপোল প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২২, ১১:৫০আপডেট : ১৬ অক্টোবর ২০২২, ১১:৫০

যশোরের বেনাপোল বন্দর থানার সামনে ট্রাক চাপায় ভারতীয় এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে। নিহত ওই ব্যক্তির নাম শ্যামসুন্দর (৫৭)। তিনি ভারতের উত্তর প্রদেশের মথুরা জেলার আমরালা এলাকার তেজি সুন্দরের ছেলে।

রবিবার (১৬ অক্টোবর) সকাল ৮টার দিকে বেনাপোল বন্দর থানার সামনে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় ঘাতক ট্রাক চালক শিলনকে আটক করেছে বেনাপোল বন্দর থানা পুলিশ। আটক শিলন চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার হাকিমপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে। জানা যায়, আটক শিলন ওই ট্রাকের চালকের সহকারী। দুর্ঘটনার সময় সে ট্রাকটি চালাচ্ছিল। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ভারতীয় ট্রাক চালক শ্যাম সুন্দর বন্দরের ভেতরে ট্রাক রেখে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বাংলাদেশি কুষ্টিয়া ট- ১১১০৭৪ নম্বরের একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। আশপাশের লোকজন থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।

বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হোসেন কামাল ভূইয়া বলেন, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আমরা ঘাতক ট্রাকটিকে জব্দ করেছি ও ট্রাকের চালককে আটক করতে সক্ষম হয়েছি।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে এবং নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালানো হচ্ছে বলে তিনি জানান।

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম