৪৪ লাখ টাকার সোনাসহ মোটরসাইকেল আরোহী গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২২, ১৭:০৩আপডেট : ১৬ অক্টোবর ২০২২, ১৭:০৩

সাতক্ষীরা শহরের বিনেরপোতা এলাকা থেকে চারটি সোনার বারসহ শামিমুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (১৬ অক্টোবর) দুপুরে তাকে গ্রেফতার করে সাতক্ষীরা-৩৩ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। শামিমুল কলারোয়ার গ্যাড়াখালি গ্রামের বাসিন্দা।

সাতক্ষীরা-৩৩ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর রেজা আহমেদ জানান, গোপন খবরে বিনেরপোতা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় চারটি সোনার বারসহ মোটরসাইকেল আরোহী শামিমুলকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোনার বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন বলে জানিয়েছেন তিনি। এগুলো মূল্য প্রায় ৪৪ লাখ টাকা।

তিনি আরও জানান, জব্দকৃত সোনার বার ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে। শামিমুলের বিরুদ্ধে মামলা দিয়ে সদর থানায় সোপর্দ করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম