কুষ্টিয়ায় বাস উল্টে প্রাণ গেলো ২ তরুণীর

কুষ্টিয়া প্রতিনিধি 
১৭ অক্টোবর ২০২২, ১৫:১৭আপডেট : ১৭ অক্টোবর ২০২২, ১৫:২৩

কুষ্টিয়ায় যাত্রীবাহী বাস উল্টে দুই তরুণী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন একজন। সোমবার (১৭ অক্টোবর) দুপুর ১২টায় শহরের মঙ্গলবাড়ীয়া বাজার এলাকায় কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে। 

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে হতাহতদের পরিচয় জানাতে পারেননি তিনি।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা খোরশেদ আলম জানান, জামান এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস কুষ্টিয়া থেকে ছেড়ে দৌলতপুর উপজেলার প্রাগপুরের দিকে যাচ্ছিল। কুষ্টিয়া শহরতলীর মঙ্গলবাড়ীয়া বাজার নামক স্থানে পৌঁছানোর পর চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কে উল্টে যায়। এতে ১৮-১৯ বছর বয়সী দুই তরুণী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক শিক্ষার্থী। হতাহতদের এখনও পরিচয় পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত শিক্ষার্থীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওসি দেলোয়ার হোসেন খান জানান, দুর্ঘটনার পর উদ্ধার অভিযান চালিয়ে সড়কের পরিস্থিতি স্বাভাবিক করেছেন পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ইনচার্জ দেবব্রত রায় জানান, দুর্ঘটনার পর উদ্ধার কাজে রেকার পাঠিয়ে সড়কের যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম