খুলনা রেলস্টেশনে ভাঙচুর: বিএনপির ১৭০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

খুলনা প্রতিনিধি
২৩ অক্টোবর ২০২২, ১০:১০আপডেট : ২৩ অক্টোবর ২০২২, ১০:১৪

খুলনা রেলওয়ে স্টেশনে ভাঙচুরের অভিযোগে বিএনপির ১৭০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার (২২ অক্টোবর) রাতে স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার বাদী হয়ে রেলওয়ে থানায় এই মামলা করেন। 

বিষয়টি নিশ্চিত করে খুলনা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবির আহমেদ জানান, রেলস্টেশনের জানালা-দরজার কাঁচ ভাঙচুরের ঘটনায় রাতে বিএনপির অজ্ঞাতনামা ১৭০ নেতা-কর্মীর নামে মামলা হয়েছে। যেহেতু রেলস্টেশন রাষ্ট্রীয় সম্পদ, সেহেতু এটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব সবার। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে।

আরও পড়ুন: খুলনা রেলস্টেশনে পুলিশ-বিএনপি সংঘর্ষ

উল্লেখ্য, শনিবার খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ ছিল। সেখানে আগমনকে কেন্দ্র করে খুলনা রেলস্টেশনে মুখোমুখি অবস্থান নেয় পুলিশ ও দলটির নেতা-কর্মীরা। এ সময় ইট-পাটকেল নিক্ষেপ এবং স্টেশনের জানালা-দরজার কাঁচ ভাঙচুর করা হয়।

/এসএইচ/
সম্পর্কিত
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম