যবিপ্রবিতে কুকুর হত্যা: রেজিস্ট্রারসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

যশোর প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২২, ১২:৪৫আপডেট : ২৫ অক্টোবর ২০২২, ১২:৫৩

১৮টি কুকুর হত্যার অভিযোগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) রেজিস্ট্রারসহ চার জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার বাদী পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের সদস্য সওগাত কামাল।

সোমবার (২৪ অক্টোবর) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরমান হোসেনের আদালতে তিনি এই মামলা করেন। বিচারক অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন। বাদীপক্ষের আইনজীবী মাহমুদ হাসান বুলু মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযুক্তরা হলেন—বিশ্ববিদ্যালয়ের প্রধান রেজিস্ট্রার ইঞ্জিনিয়ার আহসান হাবীব, স্টেট ও নিরাপত্তা শাখার এস এম হাসান আলী, প্রধান নিরাপত্তা অফিসার মনিরুজ্জামান মুন্সি এবং চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার রাধিকাগঞ্জের আলম মিয়ার ছেলে জাকির মিয়া।

মামলার অভিযোগ থেকে জানা যায়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান রেজিস্ট্রার আহসান হাবীবের নির্দেশ ও পূর্ব পরিকল্পনা অনুযায়ী ক্যাম্পাসের কুকুর হত্যার সিদ্ধান্ত হয়েছিল। সেই অনুযায়ী চুয়াডাঙ্গা থেকে জাকির মিয়াসহ আরও দুই জনকে দুই হাজার টাকায় চুক্তি করে আনা হয়। গত ২৮ সেপ্টেম্বর সকালে আহসান হাবীবের নির্দেশে অপর আসামিরা ক্যাম্পাসের ১৮টি কুকুর ধরে ইনজেকশনের মাধ্যমের বিষপ্রয়োগে হত্যা করে। এরপর মৃত কুকুরগুলো বিশ্ববিদ্যালয়ের বর্জ্য ব্যবস্থাপনার ভ্যানে উঠিয়ে একাডেমিক ভবনের পেছনে নিয়ে পুঁতে রাখে। 

ক্যাম্পাসে কুকুর হত্যার বিষয়টি জানাজানি হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় ওঠে। এ ঘটনায় কোতোয়ালি থানা ও সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসে অভিযোগ দেওয়া হয়। এরপর আদালতে মামলা করেন সওগাত কামাল।

/এসএইচ/
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম