সিত্রাংয়ের তাণ্ডবের রাতে এক স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ শিশুর জন্ম

মোংলা প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২২, ১৯:৩৮আপডেট : ২৫ অক্টোবর ২০২২, ১৯:৫০

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবের রাতে এক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাত শিশু জন্ম নিয়েছে। তবে বিদ্যুৎ না থাকায় মোমবাতিতে প্রথমবারের মতো পৃথিবীর আলো দেখে তারা। সোমবার (২৪ অক্টোবর) রাতে বাগেরহাটের মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তারা ভূমিষ্ঠ হয়।

মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহীন জানান, ঝড়ের রাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় অন্ধকারের মধ্যে সাত প্রসূতি মাকে নিয়ে স্বজনরা হাসপাতালে হাজির হন। এ সময় বিদ্যুৎ না থাকায় অন্য নার্সদের নিয়ে মোমবাতি জ্বালিয়ে প্রসূতি মায়ের সন্তান প্রসব করানো হয়। সাত শিশুই সুস্থ আছে।

তিনি আরও বলেন, প্রসূতি মায়েরা হলেন, সিগনাল টাওয়ার এলাকার জাকির হাওলাদারের স্ত্রী মনিরা (৩৩), মাকোরঢোন এলাকার বাসিন্দা সোহাগ সরদারের স্ত্রী মুক্তা (১৯), আরাজী মাকোরঢোন এলাকার মেহেদী হাসানের স্ত্রী বনানী (১৯), বাঁশতলা এলাকার মাছুমের স্ত্রী নাঈমা (২০), নারকেলতলা এলাকার মজিবর হাওলাদারের স্ত্রী রাজিয়া (৩০), মালগাজী এলাকার মানিক শেখে স্ত্রী মিলা (২৬) ও ভাসানী সড়কের আবুল হোসেনের স্ত্রী শাহনাজ বেগম (৪২)। তারা সবাই সুস্থ আছেন।

এ ঘটনায় হাসপাতালের চিকিৎসক শাহীনসহ পুরো টিমকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার।

/এফআর/
সম্পর্কিত
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতজ্বলে-পুড়ে খাক ৫১৮ একর জমির ধান, ক্ষতি ১০ কোটি
সিত্রাংয়ের প্রভাবে মাদারীপুরে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি
ঘূর্ণিঝড় সিত্রাংয়ে পল্লী বিদ্যুতের ক্ষতি ১৮ কোটি টাকা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম