ভারতে সাজাভোগ শেষে ফিরলেন ৬ তরুণী

বেনাপোল প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২২, ১৯:৫২আপডেট : ২৫ অক্টোবর ২০২২, ১৯:৫২

ভালো কাজের প্রলোভনে পড়ে সীমান্তের অবৈধপথে দালালের মাধ্যমে ভারতে পাচারের শিকার ছয় বাংলাদেশি তরুণীকে ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোলে চেকপোস্টে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ। ভারতে সাজা ভোগ শেষে মঙ্গলবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়।

ফেরত আসা একজন বলেন, দালালদের মাধ্যমে সীমান্ত পথে ভালো কাজের আশায় ভারতে যাই। এরপর বাসা-বাড়িসহ বিভিন্ন কাজের সময় ভারতীয় পুলিশ আটক করে আদালতে পাঠায়। আদালত তিন বছরের সাজা দেন। সেখান থেকে ভারতের একটি মানবাধিকার সংস্থা ছাড়িয়ে নিয়ে হায়দারাবাদের প্রাজালা শেল্টার হোমে রাখে। পরে দুদেশের মধ্যে চিঠি চালাচালির পর আজ দেশে ফিরেছি। ওই শেল্টারহোমে আমাদের বয়সী অনেক বাংলাদেশি মেয়েরা আছে। তারা দেশে আসার অপেক্ষায় রয়েছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি আবুল কালাম আজাদ বলেন, ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটে ফেরত আসা বাংলাদেশি নারীদের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থা তাদের গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করবে।

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন বলেন, ফেরত আসা তরুণীদের বেনাপোল পোর্ট থানা থেকে গ্রহণ করে যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। পরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের কাছে হস্তান্তর করা হবে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম