টিকটকের আড়ালে মাদক ব্যবসা

যশোর প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২২, ২২:০৯আপডেট : ২৭ অক্টোবর ২০২২, ২২:০৯

টিকটকের আড়ালে মাদক ব্যবসা করার অভিযোগে শরিফুল ইসলাম টগর (৩২) ও মিম আক্তার (১৯) নামে দুজনকে আটক করেছে র‍্যাব। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে যশোর শহরের মণিহার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুই হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

আটক শরিফুল ইসলাম টগর যশোর ঝুমঝুমপুর এলাকার মৃত নুর ইসলামের ছেলে ও মিম বেজপাড়া এলাকার মুকুল হোসেনের মেয়ে।

র‍্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার এম নাজিউর রহমান জানান, যশোরের একটি সংঘবদ্ধ চক্র টিকটক ভিডিও বানানোর আড়ালে কক্সবাজার এলাকা থেকে মাদক চোরাচালান করে থাকে। ওই গ্রুপের কিছু সদস্য কক্সবাজার থেকে বিপুল সংখ্যক ইয়াবা নিয়ে বাসযোগে যশোরে আসছে- এমন খবরের ভিত্তিতে আজ মণিহার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায় র‍্যাব। এরপর সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার থেকে আসা একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

তিনি আরও জানান, র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ওই গ্রুপের প্রধান সোহেল আহমেদ কয়েক সহযোগী নিয়ে বাস থেকে নেমে দৌড়ে পালিয়ে যায়। পরে র‍্যাব সদস্যরা শরিফুল ইসলাম ও মিমের ব্যাগ তল্লাশি করে দুই হাজার ৫০০ পিস ইয়াবা ও তিনটি মোবাইল ফোন জব্দ করে। মামলা দিয়ে তাদেরকে যশোর কোতোয়ালি থানায় সোপর্দ করা হবে।

/এফআর/
সম্পর্কিত
স্বঘোষিত রাজা কে এই ‘জামাই ইয়াসিন’
জঙ্গল সলিমপুরে ৩০০ জনের বাহিনী কার, রাজনৈতিক পরিচয় কী
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম