চালকের আসনে হেলপার, প্রাণ গেলো ২ ব্যবসায়ী ও ৭ গরুর

চুয়াডাঙ্গা প্রতিনিধি
০৪ নভেম্বর ২০২২, ০৯:৩৬আপডেট : ০৪ নভেম্বর ২০২২, ০৯:৪৪

চুয়াডাঙ্গায় গাছে ট্রাকের ধাক্কায় দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই জন। এতে ট্রাকে থাকা সাতটি গরুও মারা গেছে। শুক্রবার (৪ নভেম্বর) রাত সাড়ে ৩টায় চুয়াডাঙ্গা-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের আলুকদিয়া বিশ্বাস ফিলিং স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন—মেহেরপুর সদর উপজেলার রায়পুর গ্রামের লুৎফর রহমানের ছেলে আশরাফুল হক (৫০) এবং মেহেরপুর পৌর এলাকার বাস স্ট্যান্ডপাড়ার হারুন উর রশিদের ছেলে মনির হোসেন (৪৫)।

আহতরা হলেন—মেহেরপুর সদর উপজেলার রায়পুর গ্রামের নিজাম শেখের ছেলে কালাম হোসেন (৪০) এবং মেহেরপুর পৌর এলাকার খন্দকারপাড়ার জহির উদ্দীনের ছেলে মিনারুল ইসলাম (৪১)। 

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বরিশাল থেকে ছেড়ে আসা ১৯টি গরু নিয়ে একটি ট্রাক মেহেরপুরে যাচ্ছিলো। এ সময় আলুকদিয়ার বিশ্বাস ফিলিং স্টেশনের কাছে পৌঁছালে ট্রাকের নিয়ন্ত্রণ হারান চালক। এরপর সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা লাগে। এতে ট্রাকে থাকা ব্যবসায়ী আশরাফুল ও সাতটি গরুর মৃত্যু হয়। ট্রাকের ইঞ্জিনের অংশ কেটে চালক ও হেলপারসহ তিন জনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ লিওন জানান, আহত তিন জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মনির হোসেন নামে একজন। বাকি দুই জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান বলেন, ট্রাকটি হেলপার চালাচ্ছিলেন। ধারণা করা হচ্ছে, তিনি ঘুমিয়ে পড়ায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এসএইচ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম