যেভাবে লুটপাট হয়েছে অর্থনীতি মেরামত সম্ভব না: খন্দকার মোশাররফ

যশোর প্রতিনিধি
০৬ নভেম্বর ২০২২, ১৮:৫৯আপডেট : ০৬ নভেম্বর ২০২২, ১৮:৫৯

দেশ আজ মহাবিপর্যয়ের মুখোমুখি বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘দেশ আজ ধ্বংসের কাছাকাছি। মহাবিপর্যয়ের মুখোমুখি আমরা। বিনাভোটের সরকার ক্ষমতায় টিকে থাকতে গণতন্ত্রকে হত্যা করেছে। যে হারে লুটপাট হয়েছে- সেই অর্থনীতি মেরামত করা সম্ভব হবে না। দেশ রক্ষার আন্দোলন-সংগ্রামে তরিকুল ইসলামের মতো নেতা আজ খুব প্রয়োজন ছিল।’

রবিবার (৬ নভেম্বর) বিকালে যশোর জেলা পরিষদ (বিডি হল) মিলনায়তনে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
  
খন্দকার মোশাররফ আরও বলেন, এই সরকারের লাগাতার লুটপাট, ও ডলার পাচারের কারণে আজ দেশে পণ্য আমদানি বন্ধ হয়ে গেছে। প্রধানমন্ত্রী বলেছিলেন- লোডশেডিংকে জাদুঘরে পাঠানো হয়েছে। কিন্তু দেশবাসী এখন প্রতিনিয়ত লোডশেডিংয়ের কবলে পড়ছে; দেশে গ্যাসের দাম দফায় দফায় বাড়ানো হচ্ছে।
  
তিনি আরও বলেন, তারা (সরকার) দেশের বিচার ব্যবস্থাকে দলীয়করণ করেছে, দেশে যে অন্যায় হচ্ছে- তা ন্যায় করা যাবে না, যে হারে লুটপাট করা হয়েছে- সেই অর্থনীতি মেরামত করা সম্ভব হবে না। সে কারণে শুধু বিএনপিই নয়, গোটা দেশবাসীকে এ সরকারকে সরে যেতে বাধ্য করতে হবে। যেন মানুষ নিজের হাতে ভোট দিয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে পারে। 
 
এ সময় তিনি সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের বর্ণিল রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে বলেন, দেশের ক্রান্তিলগ্নে আজ তার মতো একজন নেতার খুব প্রয়োজন ছিল।
  
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকনের সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, নিতাই রায়চৌধুরী, অধ্যক্ষ সোহরাব উদ্দীন, ছাত্রদলের সাবেক নেতা আজিজুল বারী হেলাল, রফিকুল ইসলাম বকুলসহ কেন্দ্রীয় ও জেলা কমিটির বিভিন্ন সংগঠনের নেতারা।  

/টিটি/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম