খুলনাকে ‘মধু নগরী’ হিসেবে গড়ে তোলার আহ্বান

খুলনা প্রতিনিধি
১২ নভেম্বর ২০২২, ১৯:০৯আপডেট : ১২ নভেম্বর ২০২২, ১৯:০৯

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, ‘মধু সুন্দরবনের ঐতিহ্য ও খুলনার গর্ব। খুলনা অঞ্চল সুন্দরবনের নিকটবর্তী হওয়ায় এখানে মধুর প্রাপ্যতা বেশি। এই অঞ্চল থেকে সঠিকভাবে প্রক্রিয়াজাত করার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে মানসম্মত মধু রফতানি বৃদ্ধি করা সম্ভব। বিএসটিআইসহ অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে মধুর আদর্শমান অর্জন সাপেক্ষে খুলনাকে মধু নগরী হিসেবে গড়ে তোলা যেতে পারে। ’

শনিবার (১২ নভেম্বর) দুপুরে খুলনায় তৃতীয় জাতীয় মৌমাছি-মধু সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মৌয়াল, চাষি, বণিক, গবেষক ও ভোক্তার জাতীয় জোটের উদ্যোগে নগরীর খুলনা কনভেনশন সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে জানানো হয়, শর্করা ছাড়াও মধুতে আছে কয়েক প্রকার এনজাইম, যা প্রাণিকোষসহ শরীরের বিভিন্ন অঙ্গ-প্রতঙ্গের চাহিদা পূরণ করতে সক্ষম। মধুতে ডায়াস্টেড ইনভারটেজ, স্যাকারেজ, ক্যাটালেজ, পার-অক্সিডেজ, লাইপেজের মতো এনজাইম থাকে। অন্য খাদ্যের তুলনায় মধু স্বাস্থ্যকর। 

সম্মেলনে দেশের বিভিন্ন জেলা থেকে আসা প্রায় চার শতাধিক মৌ-চাষি, বণিক, গবেষক ও মৌয়ালরা অংশ গ্রহণ করেন। এতে অতিথিরা জানিয়েছেন, মৌয়াল, চাষি, বণিক, গবেষক ও ভোক্তার জাতীয় জোট বর্তমানে প্রায় ১৩ হাজার সদস্যের একটি পরিবার। জোটটি প্রতিষ্ঠার পর থেকেই মৌমাছি ও মধু বিষয়ক সচেতনতা, সমাজে প্রচলিত মধু বিষয়ক ভুল ধারণা দূরীকরণ এবং গবেষক, চাষি, উৎপাদক, ব্যবসায়ী ও ভোক্তার সেতুবন্ধন ও সুসম্পর্ক গড়ে তোলার জন্য বিভিন্ন ধরনের প্রদর্শনী, সভা-সেমিনার, মধুমেলা, সুন্দরবনে হানি ট্যুরিজম ইত্যাদি ফলপ্রসূ কার্যক্রমের আয়োজন করে আসছে। উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে দেশীয় মধুর সঠিক বিপণন, বেকারত্ব দূরীকরণ ও অর্থনীতিতে প্রভাব বিস্তারে ভূমিকা পালন করছে।

মৌমাছি ও মধু জোটের সভাপতি সৈয়দ মোহাম্মদ মঈনুল আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আহসানুল হক স্বপন, খুলনা বিএসটিআই’র পরিচালক প্রকৌশলী মো. সেলিম রেজা, সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা, বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটের কীটতত্ত্ব বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আতাউর রহমান, খুলনা ক্যাবের সাধারণ সম্পাদক মো. নাজমুল আজম ডেভিড প্রমুখ। 

সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের ব্যানার্জি বায়োমেডিক্যাল রিসার্চ ফাউন্ডেশনের অধ্যাপক ড. প্রভাশ ব্যানার্জি।

/এএম/
সম্পর্কিত
মাজারের দিঘির সেই কুমিরটিকে সরিয়ে নেওয়া হচ্ছে
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের