বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো এইচএসসি পরীক্ষার্থীর

যশোর প্রতিনিধি
১২ নভেম্বর ২০২২, ২০:৩৫আপডেট : ১২ নভেম্বর ২০২২, ২০:৩৫

যশোরের অভয়নগর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে জয় মণ্ডল (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার ডহর মশিয়াহাটী গ্রামে এই ঘটনা ঘটে।  

জয় মণ্ডল ওই তরুণ মণ্ডলের ছেলে। সে মণিরামপুর উপজেলার মশিয়াহাটী ডিগ্রি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ নিয়েছিল।

জয়ের চাচা শ্যামল মণ্ডল জানান, দুপুরে ডহর মশিয়াহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের বিলে গরুকে গোসল করাচ্ছিল জয়। বিলের ভেতর দিয়ে যাওয়া বৈদ্যুতিক খুঁটি সোজা রাখার টানা তারে গরুর দড়ি বেঁধে রাখে। এ সময় গরু দড়ি টান দিলে বৈদ্যুতিক খুঁটির তার ছিঁড়ে জয়ের এবং গরুর শরীরের ওপর পড়ে। এতে বিদ্যুতায়িত হয়ে গরুটি ঘটনাস্থলেই মারা যায়। পরিবারের লোকজন গুরুতর আহত জয়কে উদ্ধার করে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নেওয়ার পথে দুপুর আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

অভয়নগর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী