মাদ্রাসায় এনসিটিবির বই পড়াতে চান না শিক্ষকরা 

যশোর প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২২, ১৭:০৬আপডেট : ১৪ নভেম্বর ২০২২, ১৮:৩৩

মাদ্রাসার জন্য স্বতন্ত্র শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক প্রণয়নসহ ১৩ দফা দাবিতে যশোরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা। আলিয়া মাদ্রাসার শিক্ষকদের অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছিন যশোর জেলা শাখার উদ্যোগে সোমবার (১৪ নভেম্বর) প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। 

সংগঠনের সভাপতি মোহাম্মদ নূরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. মহসিন আলীর নেতৃত্বে উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক এ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে শিক্ষক নেতারা বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের প্রেক্ষাপটে শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক পরিমার্জন করার উদ্যোগ নেয় সরকার। এর ধারাবাহিকতায় চলতি বছর ৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানে এনসিটিবির ৯টি বই পরীক্ষামূলকভাবে পড়ানো হয়। ২০২৩ সাল থেকে ওই বইগুলো সমস্ত স্কুল ও মাদ্রাসায় বাধ্যতামূলকভাবে পড়ানোর নির্দেশনা দেয় এনসিটিবি। ওইসব পাঠ্যপুস্তকে সন্নিবেশিত অধিকাংশ ছবি, শব্দ, বাক্য, তথ্য-উপাত্ত ধর্মপ্রাণ মুসলমানদের মর্মাহত এবং তাদের সন্তানদের ভবিষ্যৎ শিক্ষা নিয়ে শঙ্কিত করে তুলেছে। বইগুলোতে মুসলিম মনীষী, বিজ্ঞানী, কবি, সাহিত্যিকদের নীতি নৈতিকতা সৃষ্টিকারী কোনও বিষয় স্থান পায়নি। উপরন্তু বিভিন্ন বইয়ে এমন সব ছবি ও তথ্য তুলে ধরা হয়েছে যা মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের বিব্রতকর পরিস্থতিতে ফেলেছে। 

শিক্ষকরা বলেন, জাতীয় শিক্ষানীতি ২০১০-এ বর্ণিত মাদ্রাসা শিক্ষার স্বীকৃতি, লক্ষ্য ও উদ্দেশ্য, স্বতন্ত্র শিক্ষাক্রম ও পাঠ্যসূচি প্রণয়নের কোনও বিকল্প নেই। তবে এজন্য এনসিটিবি, মাদ্রাসা শিক্ষাবোর্ড ও জমিয়াতুল মোদার্রেছিনের আলেমদের সমন্বয়ে কমিটি গঠনের মাধ্যমে কাজ করতে হবে। একইসঙ্গে শিক্ষার উন্নয়নে শিক্ষকদের এমপিওভুক্তসহ আরও ১২ দফা দাবি উপস্থাপন করা হয়।

মানববন্ধনে সংগঠনের সভাপতি, সম্পাদক ছাড়াও বক্তব্য রাখেন শার্শা উপজেলা কমিটির সভাপতি মাওলানা আব্দুল ওয়াহেদ, মণিরামপুর উপজেলা কমিটির সভাপতি মাওলানা আব্দুল ওহাব ও বাঘারপাড়া উপজেলা কমিটির সভাপতি মাওলানা হায়দার আলী।

এছাড়া একই দাবিতে মাগুরায় মানববন্ধন কর্মসূচি পালনের পর শিক্ষকরা জেলা প্রশাসকের কাছে ১৩ দফা দাবি সংবলিত স্মারকলিপি দেন। নীলফামারীতেও মাদ্রাসা শিক্ষকরা একই কর্মসূচি পালন করেন। 

/টিটি/
সম্পর্কিত
বেসরকারি মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে বদলির সুযোগ 
এমপিওভুক্তির দাবিতে স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের অবস্থান ধর্মঘট
মাদ্রাসায় জুনিয়র ছাত্রকে ধর্ষণ: কারাগারে শিহাব, অভিযোগ উঠেছে আরও
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের