আমার মতো ব্রাজিল ভক্ত কেউ আছে বলে মনে হয় না

আসাদুজ্জামান সরদার, সাতক্ষীরা
১৬ নভেম্বর ২০২২, ১৮:২৩আপডেট : ১৬ নভেম্বর ২০২২, ১৮:২৩

কাতার বিশ্বকাপ শুরু হতে আর বাকি কয়েকদিন। তবে থেমে নেই প্রিয় দলের প্রতি ভক্ত ও সমর্থকদের উন্মাদনা। বিশ্বকাপ সামনে রেখে নানা রকম উদ্ভট কাণ্ড করছেন ভক্তরা। এরই ধারাবাহিকতায় ব্রাজিলিয়ান ফুটবল তারকা রোনালদোর মতো হেয়ার স্টাইল করেছেন সাতক্ষীরার মুন রহমান।

মুন রহমানের বাড়ি সাতক্ষীরা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সরকারি কলেজ মোড় এলাকায়। তিনি ওই এলাকার রইফ উদ্দিনের বড় ছেলে। এইচএসসি পর্যন্ত লেখাপড়া করেছেন। আগে ব্যবসা এবং একাধিক চাকরি করলেও এখন খাবার ডেলিভারির কাজ করেন।

মঙ্গলবার (১৫ নভেম্বর) মুন রহমানের সঙ্গে কথা হয় বাংলা ট্রিবিউন প্রতিনিধির। এ সময় তিনি বলেন, ‘ছোটবেলা থেকে জার্সি পরার শখ ছিল। আমার কাছে এখন শতাধিক জার্সি আছে। আরও ছিল, সেগুলো বিভিন্ন জনকে দিয়েছি। ফুটবল বোঝার পর থেকেই ব্রাজিলের সমর্থন করি।’ 

‘আমার মতো ব্রাজিল ভক্ত আর কেউ আছে বলে মনে হয় না। আমার কাছে ব্রাজিলের ক্যাপ, ম্যানিব্যাগ ও শতাধিক জার্সি আছে। ৯ নম্বর জার্সি পরিহিত ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি ‘ফেনোমেনন’ খ্যাত রোনালদো আমার প্রিয় খেলোয়াড়। তিনি এখন দলে নেই, তাতে কি হয়েছে। সম্মান এবং শ্রদ্ধা রেখে তার স্টাইলে চুলের কাটিং দিয়েছি’ বলছিলেন মুন রহমান। 

রোনালদোর মতো হেয়ার স্টাইল করেছেন মুন রহমান

তিনি বলেন, ‘পাঁচ বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল। এই দলের ধারেকাছেও কেউ নেই। কাতার বিশ্বকাপে ব্রাজিলের সেরা দল খেলবে। ১ নম্বর দল হিসেবে ব্রাজিল চ্যাম্পিয়ন হবে।’

সাতক্ষীরা সিটি কলেজের মাস্টার্সের শিক্ষার্থী মাহবুব অর্ণব বলেন, ‘মুন ভাই ফুটবল ভালোবাসেন। ব্রাজিলের অনেক বড় ভক্ত। সবসময় জার্সি পরে ঘুরে বেড়ান। খেলাকে কেন্দ্র করে নিজের নাম দিয়েছেন আসিফজাদা মোহাম্মদ ব্রাজিল খান আফ্রিদি। ফুটবলের পাশাপাশি তিনি পাকিস্তানের শহীদ আফ্রিদির ভক্ত।’

স্থানীয় ফুটবলার শেখ রবিউল ইসলাম সুমন বলেন, ‘আমি আর্জেন্টিনার সমর্থক। তবে মুন ভাইয়ের মতো সমর্থক খুব কম আছেন। এবার বিশ্বকাপ উপলক্ষে রোনালদোর মতো হেয়ার স্টাইল করেছেন। তার কাছে ব্রাজিলের পতাকা, পতাকার আদলে মানিব্যগ ও ব্রেসলেটসহ শতাধিক জার্সি আছে। মোটরসাইকেলে ব্রাজিলের পতাকা ও রোনালদোর ছবি লাগিয়ে ঘুরে বেড়ান। এলাকার মানুষ তাকে ব্রাজিল বলে ডাকেন। তবে আমি মনেপ্রাণে চাই এবারের বিশ্বকাপ মেসির হাতে উঠুক।’

সাতক্ষীরা সরকারি কলেজ মোড় এলাকার চা বিক্রেতা রফিকুল ইসলাম বলেন, ‘মুন ক্রীড়াপ্রেমী মানুষ। তার দলের খেলা হলে অনেক মানুষকে সঙ্গে নিয়ে দেখেন। তার দল জিতলে মিষ্টি এবং চকলেট বিতরণ করেন।’

ফুটবল বোঝার পর থেকেই ব্রাজিলের সমর্থন মুন

সাতক্ষীরা শহরের স্পোর্টস কর্নারের স্বত্বাধিকারী রেজাউল ইসলাম খোকন বলেন, ‘বিশ্বকাপ ঘিরে আমাদের বেচাকেনা বেড়েছে কয়েকগুণ। আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, পর্তুগাল ও স্পেনের জার্সি বেশি বিক্রি হচ্ছে। পাশাপাশি ফুটবল ও এসব দেশের পতাকাও বিক্রি হচ্ছে সমানতালে। আমার কাছে ব্রাজিলের নতুন জার্সি এলেই মুন রহমান কিনে নিয়ে যান। একেবারে ফুটবল ও জার্সিপাগল মানুষ। গতকাল বিশ্বকাপের রেপ্লিকা নিয়ে গেছেন। ব্রাজিল নিয়ে তার মধ্যে অন্যরকম আবেগ দেখা যায়।’

সাতক্ষীরা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স বলেন, ‘এই জেলা ক্রীড়ার উর্বরভূমি। মোস্তাফিজ-সৌম্য, সাবিনা-মাসুরার মতো খেলোয়াড়রা বিশ্বমঞ্চে আলো ছড়াচ্ছেন। ক্রীড়াকে অসম্ভব ভালোবাসে  জেলার মানুষ। স্থানীয় ফুটবল টুর্নামেন্টগুলোতে উপচে পড়া ভিড় দেখা যায়।’

তিনি বলেন, ‘জেলাজুড়ে এখন কাতার বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে পড়েছে। প্রায় প্রতিটি বাড়ি ও ছাদে বিভিন্ন দেশের পতাকা ঝুলছে। তবে অন্য দেশের পতাকা টানাতে গিয়ে যেন বিপদে না পড়ি—সে বিষয়ে সবাইকে খেয়াল রাখতে হবে। অন্য দেশের পতাকার সঙ্গে নিজ দেশের পতাকাও টানাতে হবে।’

/এএম/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
নিলামে উঠছে পেলের ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালের জার্সি
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম