এক তরুণের সাইকেলে মিললো দেড় কেজির বেশি সোনা

বেনাপোল প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২২, ১৯:০৩আপডেট : ১৮ নভেম্বর ২০২২, ১৯:০৩

বেনাপোল পোর্ট থানার দৌলতপুর সীমান্তে থেকে এক কেজি ৭৪৯ গ্রাম সোনাসহ ইমানুর রহমান (১৯) নামে এক তরুণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক তরুণ বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামের মশিয়ার রহমানের ছেলে। শুক্রবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় বেনাপোলের দৌলতপুর-পুটখালি সড়কের সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল তানভীর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, দৌলতপুর-পুটখালি সড়ক দিয়ে বিপুল পরিমাণ সোনার একটি চালান ভারতে পাচারের উদ্দেশে পাচারকারীরা নিয়ে যাচ্ছে। এরপর সেখানে অভিযান চালিয়ে সন্দেহভাজন এক বাইসাইকেল আরোহীকে গতিরোধ করা হয়।

তিনি আরও বলেন, এ সময় তার স্বীকারোক্তিতে ওই বাইসাইকেলে তল্লাশি করে সিটের মধ্যে সেট করা অবস্থায় এক কেজি ৭৪৯ গ্রাম ওজনের ১৫ পিচ সোনার বার উদ্ধার করা হয়। তাকে আটক করা হয়। উদ্ধার সোনার আনুমানিক বাজার মূল্য এক কোটি ২৩ লাখ ৭০ হাজার টাকা। এ ছাড়া আসামিকে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী