যশোরে স্মরণকালের ঐতিহাসিক জনসমুদ্র হবে: ওবায়দুল কাদের

মাহফুজ সাদি, যশোর থেকে
২৩ নভেম্বর ২০২২, ২১:২৫আপডেট : ২৩ নভেম্বর ২০২২, ২১:২৫

করোনা মহামারির পর আগামীকাল বৃহস্পতিবার প্রথমবারের মতো জনসভায় অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি একটি স্মরণকালের ঐতিহাসিক জনসমুদ্রে পরিণত হবে। শেখ হাসিনা বাংলাদেশ রূপান্তরের রূপকার। বিশ্ব সংকটের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বাস্তবতার নিরিখে কাজ করছেন তিনি।

বুধবার (২৩ নভেম্বর) যশোরের শামস্-উল হুদা স্টেডিয়ামের জনসভাস্থল পরিদর্শন করে এসব কথা বলেন তিনি। এ সময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়, যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, যশোর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য শাহীন চাকলাদার প্রমুখ।

যশোরের মানুষ এখন আড়াই ঘণ্টায় ঢাকা যেতে পারেন উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, পদ্মা সেতু আজ দূরকে কাছে নিয়ে এসেছে। যশোর, খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলাকে কাছে নিয়ে এসেছে। সম্প্রতি মধুমতি সেতু উদ্বোধনের কারণে এই যাত্রা আরও সহজ হয়েছে।

জনসভায় আওয়ামী লীগ সভাপতি উন্নয়ন নিয়ে কথা বলবেন জানিয়ে তিনি বলেন, নেত্রী ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে কথা বলবেন। জনগণের জন্য তিনি কী করেছেন, কী করবেন, তার স্বপ্ন কী- মানুষের চোখের ভাষা, মনের ভাষা নিয়ে কথা বলবেন তিনি।

করোনাকালের আগে বিভিন্ন সভা-সমাবেশে প্রধানমন্ত্রী নিয়মিত অংশ নিতেন উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সিলেটে বন্যাদুর্গতদের সহায়তা করতে গিয়েছিলেন। সেখানে তিনি হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করেছিলেন। তবে সেখানে তিনি কোনও জনসভায় অংশ নেননি। এই প্রথম জনসভা হচ্ছে, এরপর চট্টগ্রাম, তারপর কক্সবাজারে জনসভা হবে। আমরা আমাদের জনসভা করছি, নেত্রী জনগণের কাছে যাচ্ছেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘খেলা হবে’ শব্দটা একটি ‘পলিটিক্যাল হিউমার’। খেলা হবে মারামারি কিংবা পাল্টা-পাল্টি করার জন্য না। এটায় আমাদের কর্মীরা চাঙ্গা হবে, জনগণ উজ্জীবিত হবে- এটা তো জনগণ ইতোমধ্যে গ্রহণ করে নিয়েছে। জনগণ যেটা পছন্দ করে, সেটা বলতে অসুবিধা কী! এ নিয়ে জাতীয় সংসদের একজন সদস্য কটাক্ষ করেছেন। এটা বিএনপির সঙ্গে মারামারি করার জন্য না।

/এমএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান