ছেলের নামে নির্মিত মসজিদ-মাদ্রাসা পরিদর্শন করলেন নানক

যশোর প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২২, ০৭:২৭আপডেট : ২৪ নভেম্বর ২০২২, ০৭:২৭

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক তার একমাত্র প্রয়াত ছেলে সায়াম উর রহমান সায়ামের নামে নির্মিত মসজিদ ও মাদ্রাসা পরিদর্শন করেছেন। যশোরের বাঘারপাড়া উপজেলার ঘোপদুর্গাপুর গ্রামে ‘মসজিদুল সায়াম’ ও ‘মাদরাসাতুল সায়াম আল আরাবিয়া’ নামে এ মসজিদ-মাদরাসা নির্মাণ করা হয়েছে।

বুধবার (২৩ আগস্ট) রাত ১০টার দিকে মসজিদ পরির্দশনকালে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা নানককে ফুলেল শুভেচ্ছা জানান। 

এ সময় উপস্থিত ছিলেন, যশোর জেলা পরিষদ সদস্য ও বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগ নেতা সাইফুজ্জামান চৌধুরী ভোলা, জেলা যুবলীগের উপ-প্রচার সম্পাদক জাকির হোসেন মিনি, জেলা মহিলা লীগের সদস্য জাকিয়া সুলতানা, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের জেলা সভাপতি আব্দুর রশিদ রকি খান, মসজিদ কমিটির সদস্য আমজাদ হোসেন প্রমুখ।

ছেলের নামে নির্মিত মসজিদ-মাদ্রাসা পরিদর্শন করলেন নানক

শুভেচ্ছা বিনিময় শেষে জাহাঙ্গীর কবির নানক ওই মসজিদে দুই রাকাত কসর নামাজ আদায় করেন। এরপর দৃষ্টিনন্দন মসজিদটি ঘুরে দেখেন এবং মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়ন নিয়ে এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন। মতবিনিময় শেষে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব হাফেজ মেহেদী হাসান। 

উল্লেখ্য, জাহাঙ্গীর কবির নানকের একমাত্র ছেলে সায়াম ২০১১ সালের ৬ সেপ্টেম্বর কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় মারা যান।

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি