এসএসসিতে দেশসেরা যশোর, দ্বিগুণ বেড়েছে জিপিএ-৫

যশোর প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২২, ১৯:০০আপডেট : ২৮ নভেম্বর ২০২২, ১৯:০০

এসএসসি পরীক্ষায় এবার যশোর শিক্ষাবোর্ডে যেমন পাসের হার বেড়েছে, তেমনি বেড়েছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাও। তবে জিপিএ-৫-এর সংখ্যা প্রায় দ্বিগুণ।

এই শিক্ষাবোর্ডে এবার পাসের হার ৯৫ দশমিক ১৭ শতাংশ। যা গত বছর ছিল ৯৩ দশমিক ৯ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে ৩০ হাজার ৮৯২ জন। যা গত বছর ছিল ১৬ হাজার ৪৬১। এটি গতবারের তুলনায় প্রায় দ্বিগুণ।

সোমবার (২৮ নভেম্বর) দুপুর দেড়টায় যশোর প্রেসক্লাবে প্রেস ব্রিফিংয়ে শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র এসব তথ্য উপস্থাপন করেছেন।  

তিনি বলেন, ‘খুলনা বিভাগের দুই হাজার ৫৪৯ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২৯৩টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়। এক লাখ ৭২ হাজার ৮৩ শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেয় এক লাখ ৬৯ হাজার ৫০১ জন। যাদের মধ্যে পাস করেছে এক লাখ ৬১ হাজার ৩১৪ জন। পাসের হার ৯৫ দশমিক ১৭ শতাংশ।’ 

শিক্ষাবোর্ডের অধীনে এবার ৫১৩টি প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী পাস করেছে; অর্থাৎ শতভাগ পাস। আর শতভাগ ফেল করেছে এক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।  

/এএম/
সম্পর্কিত
পরিবর্তন আসতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিতে 
একটি পরীক্ষাও সুষ্ঠুভাবে নিতে পারে না: মোদিকে ‘বিশ্বগুরু’ বলে কটাক্ষ রাহুলের
ঈদের ছুটির দিনেই পরীক্ষা, বিতর্কে দিল্লি বিশ্ববিদ্যালয়
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী