‘বিএনপির ১০ দফা সংবিধানকে কবর দেওয়ার ষড়যন্ত্র’

কুষ্টিয়া প্রতিনিধি 
১১ ডিসেম্বর ২০২২, ১৫:৪২আপডেট : ১১ ডিসেম্বর ২০২২, ১৫:৪২

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘বিএনপির ১০ দফা সংবিধানকে কবর দেওয়ার ষড়যন্ত্র। এসব দফা মিথ্যা, চক্রান্ত ও অপরাধীদের রক্ষার দলিল।’

রবিবার (১১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া সার্কিট হাউসে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

হাসানুল হক ইনু বলেন, ‘১০ দফা দিয়ে বিএনপি আরেকবার প্রমাণ করলো, তারা দেশটাকে সংবিধানের বাইরে ঠেলে দিতে চায়। অস্বাভাবিক সরকার গঠনের রাজনীতিতেই থেকে গেল তারা। কোনও আদালতই তারা মানেন না।’

তিনি আরও বলেন, ‘বিএনপি যাদের আলেম বলছে, তারা কেউই আলেম নন। আলেম হওয়ার জন্য কাউকে গ্রেফতার করা হয়নি। যারা কারাগারে আছে, তারা নারী ধর্ষণকারী, জঙ্গি-সন্ত্রাসী, খুনি। অর্থপাচার নিয়ে ১০ দফায় যে প্রস্তাব দেওয়া হয়েছে তা হাস্যকর। কারণ তারা ক্ষমতায় থাকতে হাওয়া ভবন বানিয়ে অর্থ পাচার করেছেন, তার একটি অংশ ইতোমধ্যে ফেরত এসেছে।’

এ সময় জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এসএইচ/
সম্পর্কিত
মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় যেকোনও দিন
মানবতাবিরোধী অপরাধের মামলাহাসানুল হক ইনুর বিরুদ্ধে প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপনের নতুন তারিখ
মানবতাবিরোধী অপরাধমামলার পুনঃতদন্ত চাওয়া ইনুর আবেদন খারিজ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম