কাভার্ড ভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

কুষ্টিয়া প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০২২, ১৩:০৮আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, ১৩:০৮

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন দুই জন।

বুধবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলার বাহিরচর ইউনিয়নের রাইটা-ভেড়ামারা সড়কের মাঝামাঝি বাঁকাপুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ গ্রামের মৃত লাল বাবুর ছেলে খন্দকার রুহুল আমিন (৬০) এবং একই এলাকার তুষ্টখার ছেলে মজনু আলী (৫৫)। 

এ ঘটনায় মজনুর স্ত্রী হাবিবা খাতুন (৪৫) গুরুতর আহত হয়েছেন। তিনিসহ দুই জন ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। 

পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে ভেড়ামারা উপজেলার বাঁকাপুল এলাকায় কাভার্ড ভ্যান-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী মজনু ও রুহুল আমিন ঘটনাস্থলেই মারা যান। ভেড়ামারা ফায়ার সার্ভিসের সদস্যরা এসে হতাহতদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মজনুর স্ত্রী। ঘটনার পরে কাভার্ড ভ্যান ও অটোরিকশার চালক গাড়ি রেখে পালিয়ে গেছে।

ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম বলেন, ‘সকালে রাস্তায় ঘন কুয়াশা ছিল। ধারণা করা হচ্ছে, এই কারণে দুর্ঘটনাটি ঘটে। সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।’

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, কাভার্ড ভ্যান-অটোরিকশা সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় দুই জন আহত অবস্থায় ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

/এসএইচ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম