মোটরসাইকেলে নসিমনের ধাক্কা, প্রাণ গেলো ২ শিক্ষার্থীর

কুষ্টিয়া প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০২২, ১৪:০৮ আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২, ১৪:১৯

কুষ্টিয়ার খোকসা উপজেলায় মোটরসাইকেলে নসিমনের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। শনিবার (১৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে খোকসা-শোমসপুর সড়কের কাদিরপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—শোমসপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে সাব্বির (২০) ও একই গ্রামের আলী আজমের ছেলে আসলাম (২১)। সাব্বির কুষ্টিয়া পলিটেকনিকের ছাত্র এবং আসলাম শোমসপুর আবুতালেব ডিগ্রি কলেজের ছাত্র। তারা সম্পর্কে খালাতো ভাই।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী আসিফ জানান, রাত ৮টার দিকে মোটরসাইকেল দুটি দ্রুতগতিতে চলছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী একটি নসিমনের সঙ্গে ধাক্কা লাগে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। 

সাব্বির ও আসলামের খালাতো ভাই আনিচুর রহমান ফজলু বলেন, ‘দুর্ঘটনার পর উন্নত চিকিৎসার জন্য রাতেই তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ভর্তির পর অপারেশন থিয়েটারে নেওয়ার সময় সাব্বির ও আসলাম মারা যায়।’

খোকসা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আজিজ জানান, ঘটনাস্থলে দুমড়ানো-মোচড়ানো অবস্থায় একটি নসিমন ও কিছু মালামাল পাওয়া গেছে। সেগুলো স্থানীয় মাদ্রাসার সামনে রাখা হয়েছে। এ ঘটনায় দুই যুবকের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

খোকসা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মামুনুর রশিদ জানান, নিহতদের পরিবার মামলা দিতে আসেনি। মামলা দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এসএইচ/
সম্পর্কিত
মাদকের টাকা না পেয়ে মায়ের ওপর হামলা, ঠেকাতে গিয়ে প্রাণ গেলো কাকির
শ্যামলী ওভারব্রিজের নিচে রাস্তা পারাপারের সময় গাড়ির চাপায় ২ নারী নিহত 
স্কুলে ঢুকে গুলি চালালো ১৬ বছরের কিশোর, ৩ শিশুসহ নিহত ৪
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক