যশোরে ৩৬৫ কোটি টাকার দুটি মহাসড়ক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

যশোর প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০২২, ১৮:৩৩আপডেট : ১৯ ডিসেম্বর ২০২২, ১৮:৩৩

আগামী ২১ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যশোর-বেনাপোল ও চুড়ামনকাটি-চৌগাছা মহাসড়ক ভার্চুয়ালি উদ্বোধন করবেন। প্রায় ৩৬৫ কোটি টাকা ব্যয়ে মহাসড়ক দুটি নির্মাণ করেছে সড়ক ও জনপথ অধিদফতর, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

যশোর সড়ক ও জনপথ বিভাগ সূত্র জানায়, ২০২০-২০২৫ মেয়াদে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী অনগ্রসর এবং দুর্গম অঞ্চলের প্রান্তিক জনসাধারণকে অর্থনীতির মূলধারায় সংযুক্ত করার লক্ষ্যে সড়ক ও জনপথ অধিদফতর দেশের মহাসড়ক নেটওয়ার্ককে গতিশীল করার জন্য এই কাজ করছে। এ লক্ষ্যে যশোর-বেনাপোল জাতীয় মহাসড়ক যথাযথ মানে ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্পের অধীনে ৩০৭ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে ৩৮ দশমিক দুই কিলোমিটার মহাসড়ক নির্মাণ করেছে। প্রকল্পের অধীন ২৭ দশমিক ৬৮২ কিলোমিটার সড়কের প্রশস্ততা ৯ দশমিক ১০ মিটার এবং ১০ দশমিক ৫১৮ কিলোমিটার সড়কের প্রশস্ততা ৭ দশমিক ৩০ মিটার। এই মহাসড়কের বাস্তবায়নকাল ২০১৭ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত।

৫৭ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে চুড়ামনকাটি-চৌগাছা মহাসড়ক নির্মাণ

অপরদিকে, ৫৭ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে চুড়ামনকাটি-চৌগাছা মহাসড়ক যথাযথ মানে উন্নীতকরণ প্রকল্পের অধীনে ১৬ দশমিক ৮৩ কিলোমিটার সড়ক তৈরি করা হয়েছে। যার মধ্যে পুনর্নির্মাণ ১ দশমিক ৬৫ কিলোমিটার।

এ বিষয়ে সড়ক ও জনপথ অধিদফতরের যশোরের নির্বাহী প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২১ ডিসেম্বর সারা দেশে প্রায় দুই হাজার কিলোমিটার সড়কের উদ্বোধন করবেন। এর মধ্যে যশোর-বেনাপোল ও চুড়ামনকাটি-চৌগাছা সড়কও রয়েছে।’

তিনি আরও বলেন, ‘খুব শিগগিরই ভাঙ্গা-কালনা-যশোর-বেনাপোল মহাসড়কের ছয় লেনের কাজ শুরু হবে।’

/এএম/
সম্পর্কিত
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের