প্রীতিলতার জন্য অন্যরকম ভালোবাসা

ঝিনাইদহ প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:০৯আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:১০

প্রীতিলতার জন্য অন্যরকম ভালোবাসা কালীগঞ্জ উপজেলার মস্তবাপুর গ্রামের বাসিন্দা শারীরিক প্রতিবন্ধি প্রীতিলতা। উপজেলার মস্তবাপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। স্বপ্ন ছিল হুইল চেয়ারে বসে স্কুলে যাওয়া-আসা করবে। বিশ্ব ভালোবাসা দিবসে ঢাকা থেকে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি পূরণ করলেন প্রীতির সেই স্বপ্ন। রবিবার বিকেলে তার বাড়িতে আনুষ্ঠানিকভাবে হুইল চেয়ারটি তুলে দেওয়া হয়। এতে খুশি প্রীতিলতা,পরিবার ও সহপাঠিরা।

গত ৪ ফেব্রুয়ারি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মস্তবাপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী প্রীতিলতাকে নিয়ে বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়াতে ‘একটি হুইল চেয়ার পারে প্রীতিলতার স্বপ্ন পূরণ করতে’ এই শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

সংবাদ প্রকাশের পর অনেকেই তাকে হুইল চেয়ার দিতে ইচ্ছুক হন। ইতোমধ্যে ঢাকা থেকে নাম ও পরিচয় জানাতে অনিচ্ছুক একজন ব্যক্তি প্রীতিলতাকে একটি হুইল চেয়ার পাঠান।

এসময় উপস্থিত ছিলেন, মস্তবাপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম, বাংলা ট্রিবিউনের ঝিনাইদহ প্রতিনিধি নয়ন খন্দকার, ব্রেকিং নিউজের ঝিনাইদহ জেলা প্রতিনিধি আরাফাতুজ্জামান, শিক্ষক মিজানুর রহমান, শিক্ষক ফজলুল করিম, স্টুডেন্ট ওয়েল ফেয়ার অর্গানাইজেশনের উপদেষ্টা মহিব হোসেন, শাকিল আরাফাত, প্রীতিলতার নানা শান্তি শরণ সাহা প্রমুখ।

/এআর/এএইচ/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম