দেড় কোটি টাকার সোনার বারসহ ২ জন আটক

বেনাপোল প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০২২, ১৭:২০আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২, ১৭:২০

যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় দেড় কোটি টাকা মূল্যের ১৭টি সোনার বার উদ্ধার করেছে বিজিবি। এই সময় দুই পাচারকারীকে আটক করা হয়েছে। চোরাচালানীর কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

শনিবার (২৪ ডিসেম্বর ) দুপুরের দিকে বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে বিজিবি। উদ্ধার সোনার ওজন এক কেজি ৯৮৩ গ্রাম।

আটক দুজন হলেন- যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আজিজুর রহমানের ছেলে হাফিজুর রহমান (৩৪) ও আব্দুল করিমের ছেলে মেহেদী হাসান (২১)। এ সময় আরও দুজন পালিয়ে যান। তারা হলেন- মৃত আবুল কাসেমের ছেলে আব্দুল মান্নান (৩২) ও জহির উদ্দিনের ছেলে মঈন উদ্দিন (২৮)। তারা বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের বাসিন্দা।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান বলেন, বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে সোনার একটি চালান পাচার হবে- এমন গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী গ্রামের উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। টহল দল সীমান্ত পিলার ১৭/৭ এস এর ১৬৪ আর পিলার থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে এক কেজি ৯৮৩ গ্রাম ওজনের ১৭টি সোনার বার, একটি মোটরসাইকেলসহ ওই দুজনকে আটক করা হয়।

তিনি বলেন, আটক সোনার বাজার মূল্য দেড় কোটি টাকা। সোনা ও পাচারকারীদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম