যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

যশোর প্রতিনিধি
২৫ ডিসেম্বর ২০২২, ২১:৪৫আপডেট : ২৫ ডিসেম্বর ২০২২, ২১:৪৫

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। তারা হলেন—মো. শিমুল হোসেন (৩২), আরমান হোসেন (৩৭) ও খোকন শেখ (৩০)।

রবিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে যশোর উপশহরের নিউমার্কেট এলাকায় প্রাইভেটকার-মোটরসাইকেল এবং চাঁচড়া চেকপোস্ট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় তারা নিহত হন।

চাঁচড়া চেকপোস্ট এলাকায় নিহত শিমুল হোসেন যশোর শহরের পোস্ট অফিস পাড়ার আব্দুস সাত্তারের ছেলে। আরমান হোসেন উপশহর এলাকার মঞ্জুরুল কাদেরের ছেলে ও খোকন শেখ শহরের পুরাতন কসবা কাজীপাড়ার আব্দুল মান্নানের ছেলে।

স্থানীয় লোকজন, পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, সন্ধ্যায় খাজুরা বাসস্ট্যান্ডে মোটরসাইকেলের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষ হয়। একই সময়ে চাঁচড়া চেকপোস্ট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। এতে শিমুল, আরমান ও খোকন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাইফুর রহমান বলেন, ‘হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।’

যশোর কোতোয়ালি থানার পরিদর্শক একেএম শফিকুল ইসলাম বলেন, ‘তাদের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা এলে মরদেহ হস্তান্তর করা হবে।’

/এএম/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম