স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেলো অন্তঃসত্ত্বা স্ত্রীর

যশোর প্রতিনিধি 
১৩ জানুয়ারি ২০২৩, ১৯:৩৮আপডেট : ১৩ জানুয়ারি ২০২৩, ১৯:৩৮

স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের সঙ্গে আঘাত লেগে শি‌রিনা আক্তার কণা (২৪) না‌মে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ওই সময় স্বামী রুহুল কুদ্দুস আহত হন। শুক্রবার (১৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে যশোরের মণিরামপুর উপজেলার মুড়াগাছা বাজারে দুর্ঘটনাটি ঘটে।

নিহত কণা মণিরামপুর উপজেলার তাজপুর গ্রামের রুহুল কুদ্দুসের স্ত্রী। তিনি দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। স্বামীর মোটরসাইকেলে চড়ে যশোর শহরে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন।

রোহিতা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফজলুর রহমান বলেন, আজ (শুক্রবার) সকালে রুহুল কুদ্দুস তার স্ত্রীকে নিয়ে যশোরে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। পথে মুড়াগাছা বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে একটি ট্রাক পার হচ্ছিল। ট্রাকের সামনের অংশ পার হলে মোটরসাইকেল থেকে গৃহবধূ পড়ে যান। এরপর পরই পড়ে যান রুহুল কুদ্দুস। এ সময় ট্রাকের পিছনের চাকায় ধাক্কা লাগে কণার। 

খেদাপাড়া ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই সোমেন বিশ্বাস বলেন, তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান কণা।

যশোর জেনারেল হাসপাতালের জরু‌রি বিভাগের চি‌কিৎসক বি‌চিত্র ম‌ল্লিক জানান, স্বামী-স্ত্রী দুজন গুরুতর আহত হন। স্বামীকে চি‌কিৎসা দেওয়া গেলেও অতি‌রিক্ত রক্তক্ষরণে স্ত্রীর মৃত্যু হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম