ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেলো ছাত্রলীগ নেতার

সাতক্ষীরা প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০২৩, ২২:৩৯আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩, ২২:৩৯

সাতক্ষীরার কলারোয়ায় দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলে থাকা জাকির হোসেন (২৩) নামে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। এই ঘটনায় সানজিদ নামে আরেকজন গুরুতর আহত হয়েছে।

বুধবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় সাতক্ষীরার কলারোয়ার যুগিবাড়ী পেট্রোল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া জাকির হোসেন সাতক্ষীরা পৌরসভার দুই নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ও সাতক্ষীরা শহরের রাজারবাগান এলাকার মনিরুল ইসলামের পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, জাকির হোসেন তার বন্ধু সানজিদকে মোটরসাইকেল নিয়ে সাতক্ষীরা থেকে কলারোয়া অভিমুখে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক (যশোর-ড-১১১১২৫) তেল নেওয়ার জন্য আচমকা ডান সাইডে মোড় নিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জাকির হোসেন মারা যান। মোটরসাইকেলটিও দুমড়ে মুচড়ে যায়। আহত সানজিদকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কলারোয়া থানার ওসি নাসিরুদ্দিন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। ময়নাতদন্তের জন্য লাশ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

/এফআর/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম