কুষ্টিয়ার মিরপুরে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে আলুর ব্যাগ থেকে হেরোইন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার কুষ্টিয়া-পাবনা আঞ্চলিক মহাসড়কের ত্রিমোনী এলাকায় অভিযান চালিয়ে হেরোইন জব্দ করা হয়।
কুষ্টিয়ায় ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক জানান, সংবাদ পেয়ে সকাল ১০টার দিকে টাঙ্গাইল থেকে কুষ্টিয়াগামী আলম এক্সপ্রেস বাসে অভিযান চালানো হয়। এ সময় বাসের বাঙ্কারে থাকা আলুর ব্যাগে ৪০০ গ্রাম হেরোইন পাওয়া যায়, যার আনুমানিক মূল্য ৮ লাখ টাকা। আলুর ব্যাগটি কার তা জানা যায়নি।









