প্রেমিকাকে হত্যার পর লাশ ফেললো সেপটিক ট্যাংকে

খুলনা প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২৩, ০১:২৩আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ০১:২৩

নিখোঁজের আট দিন পর সহপাঠীর বাসার সেপটিক ট্যাংক থেকে যশোর পলিটেকনিকের ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে শার্শার দক্ষিণ বুরুজবাগান এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়। এ সময় সহপাঠী আহসান করিব অংকুরকে গ্রেফতার করেছে র‍্যাব।

র‌্যাব-৬ এর পরিচালক লে. কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ জানান, যশোর জেলার কলারোয়া এলাকার বাসিন্দা যশোর পলিটেকনিকের চতুর্থ সেমিস্টারের ছাত্রী জেসমিন আক্তার (১৮) গত ২ ফেব্রুয়ারি নিখোঁজ হয়। এ ঘটনায় তার বাবা যশোর জেলার কোতোয়ালি মডেল থানায় একটি জিডি করেন। পরে অজ্ঞাত ফোন কলের মাধ্যমে ভুক্তভোগীকে ভারতে পাচার করা হবে বলে পরিবারকে জানানো হয়।

তিনি জানান, পরিবার বিষয়টি র‌্যাব-৬, যশোর ক্যাম্পকে জানায়। তাৎক্ষণিক একটি দল তাকে উদ্ধারে গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় আজ তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ও গোপন তথ্যের ভিত্তিতে এ ঘটনার রহস্য উদঘাটনে সক্ষম হয়। আজ দুপুর আড়াইটার দিকে যশোরের শার্শা থানাধীন দক্ষিণ বুরুজবাগান এলাকায় অভিযান চালিয়ে আসামি আহসান কবির অংকুরকে (২০) গ্রেফতার করা হয়।

র‍্যাবের এই কর্মকর্তা জানান, তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানায়, ভুক্তভোগীর সঙ্গে সে যশোর পলিটেকনিকে চতুর্থ সেমিস্টারে পড়ালেখা করতো। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। গত কিছু দিন থেকে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। আসামি ভুক্তভোগীকে হত্যা করার পরিকল্পনা করে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী ২ ফেব্রুয়ারি বিকাল দেড়টার দিকে আসামি নিজ বাসায় ভুক্তভোগীকে ডেকে নিয়ে কৌশলে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধসহ মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যা নিশ্চিত করে। হত্যার পরে লাশ গুম করার জন্য বস্তায় ভরে আসামির বাসার সেপটিক ট্যাংকের ভেতরে ফেলে দেয়। 

তিনি আরও জানান, আসামির স্বীকারোক্তিমূলে ওই সেপটিক ট্যাংক থেকে ওই ছাত্রীর লাশ ও ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতার আসামি ও উদ্ধার আলামত যশোর জেলার শার্শা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। র‌্যাবের সহায়তায় ভুক্তভোগীর পরিবার ওই ছেলের বিরুদ্ধে থানায় মামলা করেছে।

/এফআর/
সম্পর্কিত
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম