সুন্দরবনের গহীনে আটকে পড়া ১০ পর্যটককে উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৪১আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৪১

সুন্দরবনে আটকে পড়া ১০ পর্যটককে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। পাঁচ ঘণ্টার শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযানের পর শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১০টায় তাদেরকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার হোসেন বলেন, আজ যশোর জেলা থেকে আসা ১০ পর্যটক ট্রলার যোগে সুন্দরবনের কলাগাছিয়া ইকো-ট্যুরিজম সেন্টার ভ্রমণ শেষে ফেরার পথে পথ ভুলে বনের গহীনে খালের মধ্যে চলে যায়। পরে ঘুরতে ঘুরতে ট্রলারের তেল ফুরিয়ে যায়। ওই নৌকায় থাকা পর্যটকরা পরে আতঙ্কিত হয়ে সফরকারী অন্য নৌকায় অবস্থানকারী পর্যটকদের জানালে তারা আমাকে জানান।

তিনি বলেন, পরে তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বনবিভাগের দুটি টিম, সাংবাদিক আব্দুল হালিমসহ ট্যুরিস্ট পুলিশের দুই টিম, গাবুরা ডুমুরিয়া ওয়ার্ডের মেম্বরের একটি টিম, বোট মালিকের অন্য একটি টিমসহ মোট ছয়টি উদ্ধারকারী টিম সুন্দরবনের ভেতরে পাঠাই। প্রায় পাঁচ ঘণ্টার শ্বাসরুদ্ধকর কার্যক্রমে তাদেরকে সবাইকে সুস্থ অবস্থায় রাত ১০টার সময় উদ্ধার করা হয়েছে। আগত পর্যটকরা উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানান এবং উদ্ধার কাজে জড়িত সবাইকে ধন্যবাদ জানান।

/এফআর/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
মাজারের দিঘির সেই কুমিরটিকে সরিয়ে নেওয়া হচ্ছে
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম