যাত্রীর জুতার মধ্যে মিললো ৩০ হাজার ডলার

বেনাপোল প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:০২আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:২০

যশোরের বেনাপোলে জুতার মধ্যে থেকে ৩০ হাজার ডলারসহ এক যাত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আটক তোফাজ্জল হোসেন (৫২) মুন্সীগঞ্জের বাসিন্দা। 

রবিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কলকাতা থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেকে ডলারসহ তাকে আটক করা হয়। 

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আহমেদ হাসান জামিল জানান, আমড়াখালি বিজিবি চেকপোস্টের সামনে কলকাতা থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।  এ সময় এক যাত্রীকে সন্দেহ হওয়ায় তার তল্লাশি করা হয়। তার জুতার মধ্যে ৩০ হাজার ডলার পাওয়া যায়, যা বাংলাদেশি মুদ্রায় ৩৩ লাখ টাকা। পরে তার ব্যাগ তল্লাশি করে দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়। তাকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে কলকাতা থেকে তিনি ডলার অবৈধভাবে বহন করছিলেন বলে স্বীকার করেন। আটক ব্যক্তিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

/আরআর/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম