শহীদ বেদিতে ফুল দেওয়া নিয়ে বিএনপি-ছাত্রলীগ সংঘর্ষ, আহত ৬

ঝিনাইদহ প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:০৮আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:১৪

ঝিনাইদহের কালীগঞ্জে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপি ও ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে অন্তত ছয় জন আহত হয়েছেন। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে সরকারি মাহাতাব উদ্দিন ডিগ্রি কলেজে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে সরকারি মাহাতাব উদ্দিন কলেজের শহীদ মিনারে ফুল দিয়ে ফিরছিলেন বিএনপির নেতাকর্মীরা। কলেজের গেটের সামনে পৌঁছালে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সংঘর্ষে পথচারীসহ উভয়পক্ষের অন্তত ছয় জন আহত হন। 

এ ঘটনার জেরে দুপুরে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা শহরে মহড়া দেয়। এ সময় মেইন বাসস্ট্যান্ড মসজিদ মার্কেটের পূর্বাশা কাউন্টার ভাংচুর করে বলে অভিযোগ পাওয়া গেছে। 

আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে ছাত্রলীগ কর্মী ইরফান রাজা রুকুর অবস্থার অবনতি হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহিদুল ইসলাম বলেন, ‘শান্তিপূর্ণভাবে সকালে আমরা শহীদ বেদিতে ফুল দিচ্ছিলাম। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা ২০-৩০টি মোটরসাইকেলে করে এসে ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সসময় সবাই দৌড় দেন। ইট-পাটকেলের আঘাতে বেশ কয়েকজন আহত হন। ছাত্রলীগের একজন আহত হয়েছেন। তবে কেউ তাকে আঘাত করেনি।’

এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। ছাত্রলীগের একজন আহত হয়েছেন বলে শুনেছি। এখনও মামলা হয়নি। 

/আরআর/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম