মোবাইলে নেটওয়ার্ক না থাকায় পৌঁছায়নি বার্তা, অল্পের জন্য রক্ষা

যশোর প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৫১আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:০৯

মোবাইল ফোনে নেটওয়ার্ক না থাকায় ট্রেন আসার বার্তা পাননি রেল ক্রসিংয়ের গেটম্যান। তাই গেটটি খোলা ছিল। আর গেট খোলা দেখে রেলক্রসিংয়ের ওপর উঠে পড়ে একটি ট্রাক। এতে ট্রেনের ধাক্কায় ট্রাকের সামনের অংশ চূর্ণবিচূর্ণ হয়ে যায়। অল্পের জন্য রক্ষা পেয়েছেন রাজশাহী থেকে খুলনাগামী ট্রেনের যাত্রীরা।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে যশোরের অভয়নগর উপজেলার ভাঙাগেট এলাকায় ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে খুলনাগামী যাত্রীবাহী আন্তনগর সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনটি বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ভাঙাগেট রেলক্রসিং পার হচ্ছিল। তখন রেল ক্রসিংয়ের গেট খোলা থাকায় যশোর থেকে খুলনাগামী একটি ট্রাক ক্রসিংয়ে ঢুকে পড়ে। আর ওই সময় সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনটিও পার হচ্ছিল। ফলে ট্রেনের ধাক্কায় ট্রাকটির সামনের অংশ চূর্ণবিচূর্ণ হয়ে যায়। তবে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনটি। আর ট্রাকের চালক সুমন হোসেন (২৫) ও সহকারী লাফিয়ে পড়ে প্রাণে বেঁচে যান।

ঘটনার পরপরই যশোর-খুলনা মহাসড়কে যানজট বাধে। পরে হাইওয়ে থানা পুলিশ অন্য একটি ট্রাকের সঙ্গে দড়ি বেঁধে দুর্ঘটনায় কবলিত ট্রাকটিকে সরিয়ে নেওয়ার পর দুপুর পৌনে একটা থেকে পুনরায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

যশোর রেলওয়ের সিনিয়র উপ-সহকারী প্রকৌশলী (পথ) মাহাবুব হাসান বলেন, একটি রেল ক্রসিংয়ের গেটম্যান থেকে পরের রেল ক্রসিংয়ের গেটম্যানের মধ্যে বার্তা আদান-প্রদান হয় গ্রামীণফোনের নেটওয়ার্কের মাধ্যমে। কিন্তু ওই সময় নেটওয়ার্কে সমস্যা ছিল। যে কারণে গেটম্যান বার্তা পাননি। ট্রেনটি রেলক্রসিংয়ের কাছাকাছি এলে তিনি দেখতে পেয়ে গেটটি আটকাতে চেষ্টা করে ব্যর্থ হন। এরমধ্যে ট্রাকটি রেললাইনে উঠে পড়ায় এ দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি হামিদ উদ্দীন আহমেদ বলেন, ট্রেনটি যখন আসছিল তখন গেটটি খোলা ছিল। এ সময় ট্রাকটি রেললাইনে উঠে পড়ে। এতে ট্রেনের ধাক্কায় ট্রাকটির সামনের অংশ চূর্ণবিচূর্ণ হয়ে যায়। অল্পের জন্য রক্ষা পেয়েছেন ট্রেনের যাত্রীরা। পরে একটি ট্রাকের সঙ্গে দড়ি বেঁধে দুর্ঘটনাকবলিত ট্রাকটিকে মহাসড়ক থেকে সরানো হয়।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতিকারের উপায়
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
মোবাইল ফোন রাতভর চার্জে রেখে ঘুমান?
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের