৮ মাস বয়সী সন্তানকে গাছে ঝুলিয়ে হত্যাচেষ্টার অভিযোগে বাবা গ্রেফতার

নড়াইল প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:২৩আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:২৩

নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে মধ্যযুগীয় কায়দায় আট মাস বয়সী সন্তানকে গাছে ঝুলিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ শিশুর অভিযুক্ত বাবা মামুন শেখকে (৩৬) গ্রেফতার করেছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় তার প্রথম স্ত্রী কুলসুম বেগম সোমবার রাত সাড়ে ৯টার দিকে বাদী হয়ে স্বামীসহ সতিনের বিরুদ্ধে লোহাগড়া থানায় মামলা করেন। শিশু সন্তানকে গাছে ঝুলিয়ে হত্যাচেষ্টার ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পর এই নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

মামলার বিবরণে জানা গেছে, লোহাগড়ার রঘুনাথপুর গ্রামের মামুন শেখ প্রথম স্ত্রী কুলসুম বেগমের অমতে মাফুজা আক্তার সাথী নামে আরেকজনকে বিয়ে করেন। দ্বিতীয় বিয়ের পর প্রথম স্ত্রীসহ তিন সন্তানকে ভরণ-পোষণ না দিয়ে দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন। এ ঘটনার জেরে গত সোমবার দুপুর ২টার দিকে এক লাখ টাকা যৌতুকের দাবিতে প্রথম স্ত্রীকে লাঠি দিয়ে বেদম মারধর করেন। এ সময় সতিন গলা চেপে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালান।

এ সময় কুলসুম বেগমের আট মাসের শিশু সন্তান আল হাবিবকে ঘর থেকে তুলে আম গাছের ডালে মাথা নিচের দিকে দিয়ে পায়ে রশি বেঁধে নির্মম নির্যাতন চালান। তখন কুলসুম বেগম ও তার শাশুড়িসহ প্রতিবেশীরা শিশুকে রক্ষা করতে গেলে মামুন তাদের মারপিটসহ ভয়ভীতি ও হুমকি দেন। ঘটনার ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পর পুলিশ অভিযুক্ত বাবা মামুন শেখকে গ্রেফতার করে।

এদিকে, এ ঘটনায় বিভিন্ন মহলে নিন্দার ঝড় উঠেছে। সবাই অভিযুক্ত মামুন শেখের কঠিন শাস্তি দাবি করেন।

এ বিষয়ে লোহাগড়া থানার ওসি মো. নাসির উদ্দিন বলেন, মামুন শেখকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের