একসঙ্গে মদপান, তিন স্থানে ৩ জনের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি
০৩ মার্চ ২০২৩, ১২:৫৪আপডেট : ০৩ মার্চ ২০২৩, ১২:৫৪

ঝিনাইদহের কালীগঞ্জে মদপানে তিন জনের মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২ মার্চ) দিবাগত গভীর রাতে তারা মারা যান।

তারা হলেন- কালীগঞ্জ শহরের শ্রীলক্ষী সিনেমা হলের সামনে নদীপাড়ার হারুনর রশিদের ছেলে জাহাঙ্গীর (৩৫), একই এলাকার অনিল কুমারের ছেলে বিপুল কুমার (৪৫) ও শ্রীলক্ষী সিনেমা হলের পেছনে ঢাকালে পাড়ার খোকন মিয়ার ছেলে রাজিব হোসেন (২৫)। এদের মধ্যে জাহাঙ্গীর নিজ বাড়িতে, বিপুল ঝিনাইদহ হাসপাতালে ও রাজিব যশোর হাসপাতালে মারা যান।

নিহত বিপুল কুমারের ভাই নির্মল কুমার জানান, বৃহস্পতিবার গভীর রাতে তার প্রেশার লো হয়ে অসুস্থ হয়ে পড়েন। এ সময় কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসকরা ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার্ড করেন। হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

শহরের ঢাকালে পাড়ার নাম প্রকাশে অনিচ্ছুক এক যুবক জানান, বৃহস্পতিবার রাতে তারা সবাই কালীগঞ্জ বাস স্ট্যান্ডের একটি দোকানে মদপান করেন। এরপর অসুস্থ হয়ে পড়েন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শিবলী খাতুন জানান, রাতে যখন রোগী এসেছিল তখন ডাক্তার তানভীর হোসেন দায়িত্বে ছিলেন। তবে রেকর্ড বইয়ে উল্লেখ আছে, রাজিব হোসেন অ্যালকোহল খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে এসেছিলেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যশোর রেফার্ড করা হয়।

কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা ডাক্তারের বরাত দিয়ে বলেন, মারা যাওয়া ব্যক্তিরা সবাই মদপান করেছিলেন। বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাদের হাসপাতালে নিলে মারা যান। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম