অপারেশন করে আবারও জেলে গেলেন পল্লী চিকিৎসক

বাগেরহাট প্রতিনিধি
১৬ মার্চ ২০২৩, ১৮:৫৬আপডেট : ১৬ মার্চ ২০২৩, ১৮:৫৬

বাগেরহাটে মো. দেলোয়ার হোসেন নামে এক কথিত চিকিৎসককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পল্লী চিকিৎসকের সনদ নিয়ে নিয়মবহির্ভূতভাবে পাইলস ও পলিপাসসহ বিভিন্ন রোগের অপারেশন করার অপরাধে এই দণ্ডাদেশ দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে বাগেরহাট শহরের রেল রোড এলাকায় ওই চিকিৎসকের চেম্বারে অভিযান চালিয়ে বাগেরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার রোহান সরকার এই আদেশ দেন। সেই সঙ্গে আরও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে বাগেরহাট সিভিল সার্জন অফিসের মেডিক্যাল কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আদালত পরিচালনাকারী রোহান সরকার বলেন, পল্লী চিকিৎসকের সনদ নিয়ে দেলোয়ার হোসেন নামের এ ব্যক্তি বেশ কয়েক বছর ধরে বাগেরহাট সদর ও মোড়েলগঞ্জ উপজেলায় চেম্বার খুলে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে আসছিল। এর আগেও অভিযান চালিয়ে তাকে জেল-জরিমানা করা হয়েছিল, কিন্তু তিনি জেল থেকে ছাড়া পেয়ে পুনরায় তার অপচিকিৎসা চালিয়ে যেতে থাকে। তিনি মূলত একজন পল্লী চিকিৎসক। ওই সনদ দিয়ে তিনি পাইলস, অর্শ, ভগন্দর, গেজ ও নাকের পলিপাসসহ বিভিন্ন রোগের অপারেশনে বিশেষ অভিজ্ঞতাসম্পন্ন ডাক্তার পরিচয় দিয়ে থাকেন এবং অপারেশন করেন।

বাগেরহাট সিভিল সার্জন অফিসের মেডিক্যাল কর্মকর্তা ডা. মেহেদী হাসান বলেন, অপারেশনের জন্য চিকিৎসা বিষয়ক যেসব ডিগ্রির প্রয়োজন হয়, তার কোনোটাই নেই দেলোয়ারের। এমনকি অপারেশনের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতিও নেই তার। তার চিকিৎসা ব্যবস্থা কোনোটাই বিজ্ঞান সম্মত নয়। এই চিকিৎসার ফলে মানুষের জীবনের ঝুঁকি তৈরি হতো। তিনি রোগীদের সরকারি হাসপাতাল বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে যাওয়ার পরামর্শ দেন তিনি।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম