রমজানে খাবার হোটেল বন্ধ রাখার দাবিতে মোংলায় মিছিল

মোংলা প্রতিনিধি
২৩ মার্চ ২০২৩, ০৫:২৯আপডেট : ২৩ মার্চ ২০২৩, ০৫:২৯

রমজান মাসে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ, খাবার হোটেল বন্ধ রাখা ও প্রকাশ্যে ধূমপান বন্ধের দাবিতে বাগেরহাটের মোংলায় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ মার্চ) বিকালে উপজেলা ইমাম পরিষদের আয়োজনে আসরের নামাজের পর পৌর শহরের বিএলএস জামে মসজিদ চত্বর থেকে বের হওয়া মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

পরে শহরের শাপলা চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন উপজেলা ইমাম পরিষদের উপদেষ্টা হাফেজ মাওলানা রুহুল আমিন, সভাপতি হাফেজ মাওলানা রেজাউল করিম ও সাধারণ সম্পাদক মাওলানা আ. রহমানসহ অন্যান্যরা। 

এ সময় বক্তারা বলেন, রমজানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হবে। সেজন্য প্রশাসনের কার্যকর মনিটরিংয়ের দাবি জানান তারা। 

এছাড়া রমজানের পবিত্রতা রক্ষায় সকল খাবার হোটেল ও প্রকাশ্যে ধূমপান বন্ধে ব্যবসায়ীসহ সকলের প্রতি আহ্বান জানান বক্তারা। মূলত রমজানকে স্বাগত জানানো ও রমজানের পবিত্রতা রক্ষায় সকল শ্রেণিপেশার মানুষের মাঝে সচেতনতা সৃষ্টিতে তারা এই কর্মসূচির আয়োজন করেন। 

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি