বেনাপোল দিয়ে রফতানি বন্ধ, আটকে শত শত ট্রাক

বেনাপোল প্রতিনিধি
০২ এপ্রিল ২০২৩, ১৫:২৬আপডেট : ০২ এপ্রিল ২০২৩, ১৫:৩৪

পণ্যবাহী মাছের ট্রাকে স্বর্ণপাচারের ঘটনায় ভারতীয় সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সদস্যের বিরুদ্ধে মামলার প্রতিবাদে ও ভারতের পেট্রাপোল বন্দরে আধুনিক স্ক্যানার স্থাপনের দাবিতে বেনাপোল-পেট্রাপোল বন্দরে রফতানি বন্ধ রয়েছে। ফলে বেনাপোল বন্দর এলাকায় আটকে পড়েছে শত শত পণ্যবাহী ট্রাক।

তবে ভারত থেকে বাংলাদেশে পণ্য আমদানি স্বাভাবিক রয়েছে। রফতানি বন্ধের ফলে বন্দর এলাকাসহ আশপাশের দুই কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। দুর্ভোগ বাড়ছে শ্রমিকদের। বাড়ছে ক্ষতির পরিমাণ।

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, গত ১৮ মার্চ সাতক্ষীরার মোস্তফা অর্গানিক নামক একটি রফতানিকারক প্রতিষ্ঠান ৩ টন তেলাপিয়া মাছ বাংলাদেশ থেকে ভারতে রফতানি করে। গোপন সংবাদের ভিত্তিতে পণ্যবাহী ওই ট্রাক থেকে ৪০টি স্বর্ণের বার জব্দ করে বিএসএফ। এ ঘটনায় বাংলাদেশি ট্রাকচালক সুশঙ্কর দাস ও ভারতীয় সিঅ্যান্ডএফ স্টাফ সদস্য লাল্টুর বিরুদ্ধে মামলা দেয় বিএসএফ। তাদের গ্রেফতার করে পেট্রাপোল থানা পুলিশ। মামলা থেকে মুক্তিসহ পেট্রাপোল বন্দরের প্রবেশমুখে দুইটি স্ক্যানার মেশিন স্থাপনের দাবিতে কর্মবিরতির ডাক দেন ভারতীয় বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠন। এতে শনিবার (১ এপ্রিল) থেকে বন্ধ হয়ে যায় দুই দেশের মধ্যে রফতানি বাণিজ্য। তবে আমদানি প্রক্রিয়া রয়েছে স্বাভাবিক। বেনাপোল বন্দর ও কাস্টমসে কাজ চলছে স্বাভাবিকভাবে।

বেনাপোল বন্দর পরিচালক আব্দুল জলিল জানান, ভারতে শ্রমিকদের কর্মবিরতিতে রফতানি বন্ধ রয়েছে। তবে আমদানি প্রক্রিয়া স্বাভাবিক রয়েছে।

/আরআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক