‘মিথ্যা সংবাদ’ প্রকাশের অভিযোগ ছাত্রলীগের, ২ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

যশোর প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২৩, ০৩:৫৬আপডেট : ০৬ এপ্রিল ২০২৩, ০৩:৫৬

যশোরের চৌগাছা সদর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জিহাদ হোসেনকে ‘মাদক ব্যবসায়ী’ উল্লেখ করে ‘মিথ্যা সংবাদ’ প্রকাশের অভিযোগ এনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন সংগঠনের নেতাকর্মীরা। এদিকে এ ঘটনায় মানহানির অভিযোগে যশোরের আদালতে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (৫ এপ্রিল) সকাল সোয়া ১০টার দিকে শহরের মুক্তিযুদ্ধ ভাস্কর্য মোড়ে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তৃতা করেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হাসান রেজা এবং যুগ্ম আহ্বায়ক ফিরোজ হোসেন।

মানববন্ধনে উপজেলা ও চৌগাছা সদর ইউনিয়ন ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেন। অভিযুক্ত এহসান জামিলকে কথিত সাংবাদিক উল্লেখ করে তাকে মোটরসাইকেল চোর চক্রের সদস্য বলে অভিযোগ করেন মানববন্ধনে অংশ নেওয়ারা। তারা অভিযোগ করেন, এহসান জামিল কয়েকমাস আগে র‌্যাবের হাতে চোরাই মোটরসাইকেলসহ আটক হয়েছিলেন। তিনি উপজেলার বিভিন্ন ব্যক্তির কাছে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় চৌগাছা সদর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জিহাদ হোসেনকে মাদক ব্যবসায়ী সাজিয়ে স্থানীয় দুটি পত্রিকায় (গ্রামের কাগজ ও প্রতিদিনের কথা) গত ৩ এপ্রিল সংবাদ প্রকাশ করা হয়।

জিহাদের নামে কোথাও কোনও মামলা না থাকার পরও ‘শুধু হীনস্বার্থ চরিতার্থ করতে’ সাংবাদিক এহসান জামিল তার নামে ‘মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট’ সংবাদ প্রকাশ করেছেন বলেও অভিযোগ করেন তারা। তাদের দাবি, ‘এজন্য ওই দুটি পত্রিকার সাংবাদিককে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। অন্যথায় আমরা নিয়মতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে তাদের ক্ষমা চাইতে বাধ্য করবো।’

মানববন্ধনে বলা হয়, ‘জিহাদ হোসেন একজন তরুণ নেতা হয়েও গত ইউপি নির্বাচনে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে দুই শতাধিক ভোট পান। এজন্য তাকে জনসম্মুখে হেয় প্রতিপন্ন করতে ওই দুই সাংবাদিক তার নামে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট সংবাদ প্রকাশ করেছেন।’

বক্তারা অভিযোগ করেন, ‘ক’দিন আগেও কথিত ওই সাংবাদিক এহসান জামিলের একটি অডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। সেখানে তিনি মাদক ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়ে তাদের নাম সংবাদে প্রকাশ করা থেকে বিরত থেকেছেন বলে নিজেই বলেছেন। একইসঙ্গে জিহাদ হোসেনের নামে মিথ্যা নিউজ করেছেন বলেও স্বীকার করেছেন।’

এদিকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ সংবাদ প্রকাশ করায় স্থানীয় ‘গ্রামের কাগজ’-এর চৌগাছা অফিস প্রধান শাহানুর আলম উজ্জ্বল এবং প্রতিদিনের কথার চৌগাছা প্রতিনিধি এহসান জামিলের বিরুদ্ধে আদালতে একটি মানহানি মামলা করেছেন চৌগাছা সদর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জিহাদ হোসেন। মঙ্গলবার (৪ এপ্রিল) যশোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে তিনি এই মামলা করেন। 

আদালতের বিচারক অবন্তিকা রায় অভিযোগ আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যশোরকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদির আইনজীবী ও যশোরের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল হোসেন।

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম