সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: আরও ৩ জেলে কারাগারে

মোংলা প্রতিনিধি 
১১ এপ্রিল ২০২৩, ১২:২৬আপডেট : ১১ এপ্রিল ২০২৩, ১২:২৬

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারের অভিযোগে আরও তিন জেলেকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (১১ এপ্রিল) সকালে তাদের বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে সোমবার (১০ এপ্রিল) রাত ১০ টায় বনের চরাপুটিয়া টহল ফাঁড়ি সংলগ্ন খুন্তাকোদাল খাল থেকে তাদের আটক করে বনরক্ষীরা। 

আটকেরা হলেন- বাগেরহাটের রামপাল উপজেলার মালিডাংগা গ্রামের আমিনুদ্দিন শেখের ছেলে শহিদ আলী শেখ (৫০), একই এলাকার রহমান ইজারদারের ছেলে মেরাজুল ইজারদার (২৩) ও ওজরপুর গ্রামের জাকির শেখের ছেলে রহিম শেখ।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) শেখ মাহবুব হাসান জানান, সুন্দরবনের চরাপুটিয়া টহল ফাঁড়ির বনরক্ষীরা নিয়মিত টহলকালীন খুন্তাকোদাল খাল থেকে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি বিষের বোতল, বিষমিশ্রিত ১০ কেজি চিংড়ি মাছ, ১ হাজার ৫০০ ফুট ঘন চট জাল ও একটি নৌকা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে সকালে বন আইনে মামলা করে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে গত ৮ এপ্রিল পূর্ব সুন্দরবনে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ৮ নম্বর খাল এলাকা থেকে আরও তিন জেলেকে আটক করে জেলে পাঠানো হয়। তারাও বিষ দিয়ে মাছ শিকার করছিলেন বলে বনবিভাগের পক্ষ থেকে জানানো হয়।

/আরআর/
সম্পর্কিত
স্বামীকে শেষ বিদায় জানাতে প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি
বাহিনীতে ফেরানো হলো কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে
১২ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন দীপু মনি
সর্বশেষ খবর
‘ভূমি দখলবাজ চক্রের’ সঙ্গে যোগসাজশে ওয়াসার ভবন নির্মাণ, অভিযোগ টিআইবির
‘ভূমি দখলবাজ চক্রের’ সঙ্গে যোগসাজশে ওয়াসার ভবন নির্মাণ, অভিযোগ টিআইবির
সিআইসির মহাপরিচালক হলেন সেলিনা, পদোন্নতি পেলেন ১২ কর্মকর্তা
সিআইসির মহাপরিচালক হলেন সেলিনা, পদোন্নতি পেলেন ১২ কর্মকর্তা
আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশ সফর
আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশ সফর
রাকসুর অর্থ ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে: রাবি ছাত্রদল
রাকসুর অর্থ ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে: রাবি ছাত্রদল
সর্বাধিক পঠিত
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা
নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা
মির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ
আজ রাষ্ট্রপতি নির্বাচনমির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ