বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় থাকা পণ্যবাহী ট্রাকে আগুন, ঝলসে গেলেন ঘুমন্ত চালক

বেনাপোল প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২৩, ২০:৪২আপডেট : ১৩ এপ্রিল ২০২৩, ২০:৪৩

যশোরের শার্শার বেনাপোল চেকপোস্টের বিপরীতে ভারতের পেট্রাপোল বন্দরের টার্মিনালে বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে একটি পণ্য বোঝাই ভারতীয় ট্রাকে আগুন লেগেছে। ট্রাকটিতে বাংলাদেশে রফতানির জন্য মেশিনারি পণ্য ছিল। আগুনে ট্রাকচালকের শরীরের অধিকাংশ স্থান পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। তাকে উদ্ধার করে কলকাতা মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।

আগুনের খবর পেয়ে বন্দরের টার্মিনালে থাকা অন্যান্য পণ্য বোঝাই ট্রাক চালকরা দ্রুত সরিয়ে নিয়েছেন। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় পেট্রাপোল বন্দরজুড়ে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পেট্রাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি শশাঙ্ক শেখর ভট্টাচার্য রাজা বলেন, ভারত থেকে মেশিনারি নিয়ে বেনাপোল বন্দরে রফতানির উদ্দেশে ভারতের আরজিএস ট্রান্সপোর্টের একটি ট্রাক পেট্রাপোল বন্দরের টার্মিনালে অবস্থান করছিল।

তিনি বলেন, দুপুরের দিকে ট্রাকের কেবিনে হঠাৎ আগুন লেগে যায়। ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ট্রাকের কেবিনের মধ্যে চালক ঘুমিয়ে থাকায় সে আগুনে পুড়ে ঝলসে গেছে। ট্রাকে থাকা মালামালের তেমন কোনও ক্ষতি হয়নি। শুধু ট্রাকের কেবিন পুড়ে নষ্ট হয়ে গেছে। চালককে উদ্ধার করে বনগাঁর একটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কলকাতায় রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাকে আগুনের ঘটনাটি পেট্রাপোল বন্দরের টার্মিনালে ঘটেছে বলে জেনেছি। ওই ট্রাকে বাংলাদেশে রফতানির মেশিনারি পণ্য ছিল। তবে ট্রাকে থাকা পণ্যের কোনও ক্ষতি হয়নি বলে জানা গেছে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম