দুই মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৩

যশোর প্রতিনিধি
০১ মে ২০২৩, ২১:৪৬আপডেট : ০২ মে ২০২৩, ০০:৩২

যশোরের কেশবপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলেসহ তিন জন নিহত হয়েছেন। সোমবার (১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোর-চুকনগর সড়কের বুজতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- খুলনার ডুমুরিয়া উপজেলার বেদগ্রামের জাহাঙ্গীর জোয়ারদার (৪০) ও তার ছেলে মুস্তাইন (১৭) এবং একই উপজেলার মলঙ্গী এলাকার আব্দুস সাত্তারের ছেলে গোলাম মোস্তফা (২২)।

স্থানীয় সাংবাদিক, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোর-চউকনগর সড়কের বুজতলা এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন এবং কেশবপুর হাসপাতালে নেওয়ার পর অপরজন মারা যান।

কেশবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা শংকর বিশ্বাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুজনের লাশ পেয়েছি। আরেকজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুনেছি, সেখানে নিয়ে যাওয়ার পর তিনিও মারা গেছেন।

দুর্ঘটনার বিষয়ে জানতে কেশবপুর থানার ওসি মফিজুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। তবে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন জনের মৃত্যুর বিষয়টি স্থানীয় এক সাংবাদিককে নিশ্চিত করেছেন।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী